করোনায় মারা গেলেন আকিজ গ্রুপের শেখ মমিন উদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২০, ০৮:৩৫আপডেট : ২৫ আগস্ট ২০২০, ০৮:৪৫

শেখ মমিন উদ্দিন আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত শেখ আকিজ উদ্দিনের মেজ ছেলে চামড়া শিল্প প্রতিষ্ঠান এসএএফ লেদার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক শেখ মমিন উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ১২ আগস্ট তিনি কোভিড-১৯ আক্রান্ত হয়ে ঢাকার মগবাজারে আদ্ব-দীন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় তার মৃত্যু হয় বলে আকিজ গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং) নেওয়াজ মোহাম্মদ হাসান এই তথ্য নিশ্চিত করেন।

শেখ মমিন উদ্দিন আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত শেখ আকিজ উদ্দিনের মেজ ছেলে এবং যশোর-১ আসনে সরকারদলীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের ভাই। শেখ মমিনের বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় যশোরের অভয়নগরে অবস্থিত এসএএফ কারখানা চত্বরে শেখ মমিনের প্রথম জানাজা হবে। দুপুর ১২টায় গ্রামের বাড়ি খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।

জানা গেছে, আশির দশকে মমিন উদ্দিন যশোরের অভয়নগর উপজেলার তালতলার পরিত্যক্ত এসএএফ চামড়া কারখানার দায়িত্ব নেন। এরপর তিনি রুগ্ন কারখানাটিকে আধুনিকীকরণ করে দেশের শ্রেষ্ঠ চামড়া কারখানায় পরিণত করেন। ২০০৯, ২০১০, ২০১১ সালে চামড়া ও চামড়াজাত পণ্য বিদেশে রফতানির জন্য তিনি জাতীয় রফতানি ট্রফি (স্বর্ণ) অর্জন করেন। এসএএফ লেদার ইন্ডাস্ট্রিজ লিমিটেড আকিজ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পায়।

/জিএম/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের ১৭ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার
পুলিশের ১৭ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার
উচ্চশিক্ষা রূপান্তরে পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি
উচ্চশিক্ষা রূপান্তরে পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি
ভারতের ‘ফুলিয়া টাঙাইল’ শাড়ি কী টাঙাইল থেকে যায়
ভারতের ‘ফুলিয়া টাঙাইল’ শাড়ি কী টাঙাইল থেকে যায়
রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত