ফের ৫ দিনের রিমান্ডে শফিক রেহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০১৬, ১৬:১৪আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ১৯:৫৭

আদালতে শফিক রেহমান প্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে ফের ৫ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার বেলা তিনটার দিকে ঢাকা মহানগর মুখ্য হাকিম মো. মাহমুদুল হাসান এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১৬ এপ্রিল তদন্তকারী কর্মকর্তা রিমান্ডের আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের সিনিয়র সহাকারী পুলিশ কমিশনার হাসান আরাফাত এই রিমান্ড আবেদন করেন।পরে আদালত জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, ‘গত পাঁচ দিনে শফিক রেহমান গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মামালার তদন্তের স্বার্থে এবং জয়কে হত্যার চেষ্টায় আরও কারা যুক্ত ছিলেন, সে সব তথ্য বিস্তারিত জানার জন্য এই আরও সাতদিনের রিমান্ড প্রয়োজন।’
এদিকে, শফিক রেহমানের আইনজীবী মো. জয়নুল আবেদিন মেজবাহ ও মো. সানাউল্লাহ মিয়া তার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন না মঞ্জুর করেন।

 আরও পড়তে পারেন: গ্রেফতারের পর শফিক রেহমান  ৫ দিনের রিমান্ডে শফিক রেহমান

গত ১৬ এপ্রিল (শনিবার) সকালে রাজধানীর ইস্কাটনের বাসা থেকে শফিক রেহমানকে গ্রেফতার  করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

উল্লেখ্য,২০১৫ সালের আগস্টে রাজধানীর পল্টন থানায় করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা পরিকল্পনা মামলার তদন্ত করছে ডিবি। এতে শফিক রেহমানের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে দাবি করেন তদন্তকারী কর্মকর্তা। এ কারণে তাকে গ্রেফতার করে ডিবি। 

/এসএইচটি/এনএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি