৫ দিনের রিমান্ডে শফিক রেহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০১৬, ১৫:০০আপডেট : ১৬ এপ্রিল ২০১৬, ১৬:৪৬

আদালতে শফিক রেহমান

রাষ্ট্রদ্রোহিতার মামলায় সাংবাদিক শফিক রেহমানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে করা আবেদন নাকচ করে দিয়ে আদালত এ আদেশ দেন।  

বেলা ৩টার দিকে মহানগর হাকিম মো. মাজহারুল ইসলামের আদালতে তাকে তোলা হয়। এর আগে এই মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির সহকারী কমিশনার হাসান আরাফাত শফিক রেহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করেন।

আরও পড়তে পারেন: ‘জয়কে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন শফিক রেহমান’

অপরদিকে, আসামির আইনজীবী মো. জয়নুল আবেদিন মেজবাহ ও মো. সানাউল্লাহ মিয়া তার রিমান্ডের বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। বিচারক আসামিপক্ষের আবেদন নাকচ করে দিয়ে রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।  

শনিবার সকালে রাজধানীর ইস্কাটনের বাসা থেকে শফিক রেহমানকে গ্রেফতার  করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

আরও পড়তে পারেন: অবিলম্বে শফিক রেহমানের মুক্তি দাবি করেছেন ফখরুল

২০১৫ সালের আগস্টে রাজধানীর পল্টন থানায় করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা পরিকল্পনা মামলার তদন্ত করছে ডিবি। এতে শফিক রেহমানের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।

/এসএইচটি/এআরআর/এসটি/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আগের সরকারের মেগা দুর্নীতির বিচার কি সম্ভব? 
আগের সরকারের মেগা দুর্নীতির বিচার কি সম্ভব? 
ডেঙ্গুর প্রকোপ: কোথাও সিট আছে, কোথাও নেই
ডেঙ্গুর প্রকোপ: কোথাও সিট আছে, কোথাও নেই
ইয়েমেনের বন্দরনগরী মোখা হুথিদের দখলে
ইয়েমেনের বন্দরনগরী মোখা হুথিদের দখলে
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি