আব্দুল্লাহ আল নোমানকে ছেড়ে দিয়েছে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০১৮, ২৩:১২আপডেট : ০৬ মে ২০১৮, ২৩:২৪

বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান (ফাইল ফটো) গাজীপুরের টঙ্গীতে আটক বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানকে ছেড়ে দিয়েছে পুলিশ। বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, রাত সাড়ে ১০টার দিকে আব্দুল্লাহ আল নোমানকে ছেড়ে দিয়েছে পুলিশ। তিনি এখন বাসার দিকে রওয়ানা দিয়েছেন।

রবিবার (৬ মে) গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিতের আদেশের খবর শুনে বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকারের টঙ্গীর বাসায় সংবাদ সম্মেলন ডাকা হয়। সংবাদ সম্মেলন শেষে বের হওয়ার পর বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানকে আটক করে টঙ্গী থানা পুলিশ।

আরও পড়ুন: আবদুল্লাহ আল নোমান টঙ্গীতে আটক

উল্লেখ্য, গাজীপুর সিটি করপোরেশনে আগামী ১৫ মে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এর ১০ দিন আগে আজ রবিবার একটি রিটকে আমলে নিয়ে নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের একটি বেঞ্চ। এসময় বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকারের পক্ষে নির্বাচনি প্রচারণায় তার বাড়িতে ছিলেন বিএনপির এই নেতা। সেখান থেকে বের হওয়ার সময় গ্রেফতার হন নোমান।

আরও পড়ুন: হাসান সরকারের বাড়ি ঘেরাও করেছে পুলিশ, ভেতরে বুলুসহ একাধিক নেতা

/এএইচআর/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: অস্ত্র সরবরাহে অভিযুক্ত দুই নারী কারাগারে
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: অস্ত্র সরবরাহে অভিযুক্ত দুই নারী কারাগারে
৫৯ ম্যাচে ৫৯ গোল, হাল্যান্ডের আরেকটি অবিশ্বাস্য কীর্তি
৫৯ ম্যাচে ৫৯ গোল, হাল্যান্ডের আরেকটি অবিশ্বাস্য কীর্তি
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক চেয়ে আইনি নোটিশ
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক চেয়ে আইনি নোটিশ
বলিউডে কি ভক্তিমূলক সিনেমার যুগ ফিরছে
বলিউডে কি ভক্তিমূলক সিনেমার যুগ ফিরছে
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার