হাসান সরকারের বাড়ি ঘেরাও করেছে পুলিশ, ভেতরে বুলুসহ একাধিক নেতা

গাজীপুর প্রতিনিধি
০৬ মে ২০১৮, ২১:২১আপডেট : ০৬ মে ২০১৮, ২২:৪৪


গাজীপুরে হাসান উদ্দিন সরকারের বাড়ি ঘেরাও করেছে পুলিশ গাজীপুরে বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের বাড়ি এখনও (রাত সোয়া ৯টা) ঘিরে রেখেছে আইনশৃঙ্খলাবাহিনী। সেখানে অবরুদ্ধ অবস্থায় আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ ভুলু, মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ও বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল হক মিলন, বিএনপি নেতা হেলালুজ্জামান, গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি সালাহ উদ্দিন সরকার ও হেফাজতে ইসলামের গাজীপুর মহানগর শাখার যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন।

এদিকে পুলিশ দাবি করেছে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানকে গাজীপুর মহানগরের টঙ্গীতে সড়কে যানবাহন ভাঙচুর, যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে আটক করা হয়েছে। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান। তিনি বলেন, ‘তার কয়েকজন সহযোগীকেও আটক করা হয়েছে।’

আরও পড়ুন: আবদুল্লাহ আল নোমান টঙ্গীতে আটক

তবে, যানবাহন ভাঙচুর বা যান চলাচলে বাধা দানের মতো কোনও ঘটনা রবিবার গাজীপুরে মহানগরের কোথাও ঘটেনি বলে দাবি করেছে গাজীপুর জেলা বিএনপির সভাপতি মো. ফজলুল হক মিলন। তিনি বলেন, ‘বিকাল সাড়ে পাঁচটার দিকে সংবাদ সম্মেলন শেষে আব্দুল্লাহ আল নোমান মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের বাসা থেকে বের হন। এসময় টঙ্গী থানা পুলিশ তাকে আটক করে। তার সঙ্গে থাকা আরও চার নেতাকেও পুলিশ আটক করে। পরে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আরও কমপক্ষে ১০ জনকে আটক করা হয়। আটকের পর ইউনিফর্ম এবং সাদা পোশাকে পুলিশ হাসান উদ্দিন সরকারের বাড়ি ঘেরাও করে রেখেছে।’

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিতের আদেশের খবর শুনে বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকারের টঙ্গীর বাসায় সংবাদ সম্মেলন ডাকা হয়। সংবাদ সম্মেলন শেষে বের হওয়ার পর বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানকে আটক করে টঙ্গী থানা পুলিশ।

গাজীপুরে বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের বাড়ি ঘেরাও গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ বলেন, ‘গাজীপুরের মহানগরের টঙ্গীতে সড়কে যানবাহন ভাঙচুর, যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। ঠিক কতজনকে আটক করা হয়েছে, তা বলা যাচ্ছে না। গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চলছে। অভিযান শেষে ঠিক সংখ্যা বলা যাবে।’

বিএনপি মেয়র প্রার্থীর বাড়ি ঘেরাও করে রাখা প্রসঙ্গে এএসপি বলেন, ‘আইনশৃঙ্খলার অবনতি হতে পারে মনে করলে বা কোনও জায়গায় নাশকতার মামলার কোনও আসামি থাকার খবর পুলিশের কাছে থেকে থাকলে পুলিশ যেকোনো স্থানে অবস্থান করতে পারে। অবরুদ্ধ করে রাখার অভিযোগটি ভিত্তিহীন।’

আটকের আগে যা বলেছিলেন আব্দুল্লাহ আল নোমান

আটকের আগে সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘নির্বাচন স্থগিতের সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের ষড়যন্ত্র রয়েছে। আমরা এর জন্য ধিক্কার ও নিন্দা জানাই। এর মাধ্যমে সরকার জাতির সঙ্গে ও গাজীপুরের ভোটারের সঙ্গে প্রতারণা করেছে। আমাদের ধানের শীষের নিশ্চিত বিজয় জেনে তারা নানা অপকৌশলের চেষ্টা করছে। সরকার এখন ভোটের মুখোমুখি হতে ভয় পাচ্ছে। সেজন্য মানুষকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা চলছে। ষড়যন্ত্র করে নির্বাচন বেশিদিন স্থগিত রাখতে পারবে না।’ 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী