জাতীয় ঐক্যের ডাক জাতীয় স্বার্থে: ড. কামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০১৮, ১৮:৩৯আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ২১:১৩

সংবাদ সম্মেলনে ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ আত্মপ্রকাশের ঘোষণা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘জাতীয় ঐক্যের ডাক কোনও দলীয় স্বার্থে নয়, এটা জাতীয় স্বার্থে। কোটি কোটি জনগণের পক্ষ থেকে এই ডাক। এটা কোটি মানুষের উদ্যোগ। এই জোটে যুক্তফ্রন্টের দুই শরিক দলও আছে। আমি অন্যদেরকেও আশা করি এই ঐক্যে।’
শনিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ আত্মপ্রকাশ করলো। এতে সভাপতিত্ব করছেন ড. কামাল হোসেন।
সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্ট ৭ দফা দাবি ও ১১ দফা লক্ষ্য ঘোষণা করেছে। নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জোটের নেতা মাহমুদুর রহমান মান্না এসব ঘোষণা পাঠ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুলতান মনসুর।

এতে আরও উপস্থিত রয়েছেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণস্বাস্থ্য নগর হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, সুলতান মোহাম্মদ মুনসুর, মোস্তফা মহসীন মন্টু, আ ব ম মোস্তফা আমিন, অ্যাড‌ভো‌কেট সুব্রত চৌধুরী, আব্দুল মা‌লেক রতন, অ্যাড‌ভো‌কেট আলতাফ হো‌সেন, অ্যাড‌ভো‌কেট জগলুল হায়দার, আ ও ম শ‌ফিক উল্লাহ, মোস্তাক আহমদ প্রমুখ।

প্রসঙ্গত, দীর্ঘদিনের চেষ্টার পর শেষ পর্যন্ত বিকল্পধারাকে বাদ দিয়েই এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তবে ‘স্বল্প শক্তির’ বিকল্পধারা না এলেও এই জোটে তাদের সঙ্গে আজ আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো দেশের প্রধান বিরোধী দল বিএনপি। আর এই জোটের নাম দেওয়া হয়েছে ‘জাতীয় ঐক্য ফ্রন্ট’।

আরও পড়ুন: 

বি. চৌধুরীকে বাদ দিয়েই জাতীয় ঐক্যফ্রন্ট

ড. কামাল দেখা দিলেন না বি. চৌধুরীকে, সন্ধ্যায় দুই পক্ষের সংবাদ সম্মেলন

আবারও বৈঠক বাতিল, জট লাগছে বৃহত্তর ঐক্যে!

/এসটিএস/ওআর/
সম্পর্কিত
জ্বালানি সংকট নিরসনে প্রধানমন্ত্রীর চেষ্টার কোনও ত্রুটি নেই: নজরুল ইসলাম খান
সরকারের সবচেয়ে বড় সাফল্য ছয় মাসে প্রতিটি সেক্টরে জবাবদিহি প্রতিষ্ঠা: রিজভী 
সরকারের ১৮০ দিনে অর্থনীতির গতি কতটা ফিরলো
সর্বশেষ খবর
নিউমার্কেট এলাকায় সড়‌কে পড়ে আছে একাধিক ‌ককটেল
নিউমার্কেট এলাকায় সড়‌কে পড়ে আছে একাধিক ‌ককটেল
কথা বলার জায়গা ও গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে: নাহিদ ইসলাম
কথা বলার জায়গা ও গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে: নাহিদ ইসলাম
রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া সেই প্রবাসীর মৃত্যু
রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া সেই প্রবাসীর মৃত্যু
চ্যাম্পিয়নস লিগে দারুণ জয়ে শুরু ঋতুপর্ণাদের 
চ্যাম্পিয়নস লিগে দারুণ জয়ে শুরু ঋতুপর্ণাদের 
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস