রাজপথে চলছে নৌকা!

হাসনাত নাঈম
২১ ডিসেম্বর ২০১৮, ০৭:৫০আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ১৫:৩০




রাজপথে চলছে নৌকা! পানি ছাড়া নৌকা চলে না। অবশ্য বন্যার সময় রাজধানীসহ বিভিন্ন এলাকার সড়কে নৌকা চলতে দেখা যায়। তবে এবার রাজধানীর খটখটে শুকনো রাস্তায়ও নৌকা চলতে দেখা গেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ‘স্থলবান্ধব’ নৌকা ঢাকার রাজপথে চলছে। আর এই নৌকার উদ্ভাবক ও মাঝি ঢাকা-৮ আসনের বাসিন্দা মিনারুল।

নিজের সাইকেলে কাঠের ফ্রেমে নৌকা বানিয়েছেন তিনি। শুধু তা-ই নয়, বানিয়েছেন নিজের জন্য রাজার পোশাকও। আর এই পোশাক পরে নৌকা-সাইকেলে মেয়েকে পেছনে বসিয়ে ঢাকার রাজপথে ঘুরে বেড়াচ্ছেন তিনি। চালাচ্ছেন নৌকার পক্ষে প্রচারণা।

মিনারুলের সঙ্গে কথা হয় বাংলা ট্রিবিউন প্রতিবেদকের। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি নিজ উদ্যোগে আওয়ামী লীগকে ভালোবেসে এই নৌকা বানিয়েছি। এটি নিয়ে ঢাকা-৮ আসনের (পল্টন, শাহবাগ ও রমনা থানা) বিভিন্ন রাস্তায় ঘুরছি আমার মেয়েকে সঙ্গে নিয়ে। মানুষের মাঝে নৌকার প্রচারণা করছি ও চকোলেট বিতরণ করছি।’

অন্যান্য প্রতীক থাকতে নৌকার প্রচারণায় কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার জন্ম ১৯৭২ সালে। তাই মুক্তিযুদ্ধ দেখার সুযোগ হয়নি। জন্মের পর থেকে আমার বাবা-মা কাছ থেকে স্বাধীনতার যে কথাগুলো শুনেছি তাতে আমি শিহরিত হয়েছি। শুনেছি কীভাবে আমাদের ওপর নির্যাতন করেছে পাকিস্তানি হানাদার বাহিনী। তারা আমাদের মা-বোনদের সম্ভ্রম কেড়ে নিয়েছে। এসব শুনে আমার ভেতরে ঘৃণার জন্ম হয়। এরপর বঙ্গবন্ধুর ভাষণ আমাকে ভীষণভাবে আলোড়িত করে। তখন থেকেই আমি আওয়ামী লীগের কর্মী হিসেবে কাজ শুরু করেছি। তাই আওয়ামী লীগের প্রতীক নৌকা বানিয়ে মানুষের মাঝে প্রচারণা করছি নিজ তাগিদে।’

রাজপথে চলছে নৌকা! মিনারুলের হাতের লিফলেট ছিল ঢাকা-৮ আসনের মহাজোট প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের। জানতে চাওয়া হয়, আওয়ামী লীগের প্রতি ভালোবাসা ঠিক আছে, কিন্তু রাশেদ খান মেননের লিফলেট কেন?

তিনি জানান, ‘আমি ঢাকা-৮ আসনের বাসিন্দা। এর আগেও আমি মেনন সাহেবের নির্বাচনি প্রচারণায় অংশ নিয়েছি। তাই এবারও তার লিফলেটই হাতে নিয়ে মানুষের মাঝে বিতরণ করছি। কিন্তু, আমি আমার নিজের শান্তির জন্য মনের ইচ্ছায় এই নৌকাটি তৈরি করেছি। এ বিষয়ে আমাকে কেউ সাহায্য-সহযোগিতা করেনি।’

বাংলা ট্রিবিউনকে মিনারুল আরও বলেন, ‘সাইকেলের নৌকা তৈরি, আমার ও মেয়ের পোশাক, মাইক ও লিফলেটসহ সব মিলিয়ে আমার চল্লিশ হাজার টাকার মতো খরচ হয়েছে। আমি দুপুর দুইটার পর থেকে বের হই ঢাকার রাস্তায়। ঢাকা-৮ আসনের বিভিন্ন রাস্তায় ঘুরছি, অন্য কোথাও যাচ্ছি না আপাতত। এই প্রচারণাটি আমি ইলেকশন পর্যন্ত চালাবো। আমার এই সাইকেলের তৈরি নৌকাটির নাম দিয়েছে 'জয় বাংলা নৌকা'।’

 

 

 

/টিটি/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
আ.লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ায় মামলা, গ্রেফতার ৮
নিরাপত্তায় ঢাকা ও ফাঁকা গোপালগঞ্জ: এসপি বললেন, ‘এখানকার মানুষ শান্তিপ্রিয়’
ছাত্রলীগ করা ছেলেকে ‘ত্যাজ্য’ ঘোষণা করে বাবা বললেন ‘আমি বিএনপি করি’
সর্বশেষ খবর
মিটফোর্ডে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ, কর্মবিরতিতে ইন্টার্নরা
মিটফোর্ডে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ, কর্মবিরতিতে ইন্টার্নরা
চলন্ত ট্রেনে ছোড়া পাথরে চোখ হারালেন আইনজীবী
চলন্ত ট্রেনে ছোড়া পাথরে চোখ হারালেন আইনজীবী
গান গেয়ে নয়, চাকরি গেছে ‘অন্য কারণে’
গান গেয়ে নয়, চাকরি গেছে ‘অন্য কারণে’
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান