বাংলাদেশের গণতন্ত্র নিয়ে বিশ্ববাসী উদ্বিগ্ন: আমির খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৯, ১৪:০৮আপডেট : ১৬ মার্চ ২০১৯, ১৪:২৪

আমির খসরু মাহমুদ চৌধুরী, ফাইল ছবি বাংলাদেশের গণতন্ত্র নিয়ে বিশ্বাবাসী উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘বিশ্বের সব গণতান্ত্রিক দেশ বাংলাদেশের একাদশ সংসদ নির্বাচনকে প্রত্যাখান করেছে। যুক্তরাষ্ট্রের বার্ষিক মানবাধিকার রিপোর্টে এসব বিষয় এসেছে।’

শনিবার (১৬ মার্চ) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন। বিএনপিপন্থী কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) এর নবগঠিত কমিটির নেতাদের মাজারে শ্রদ্ধা জানান। 

আমির খসরু বলেন, ‘যুক্তরাষ্ট্রের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে যা বলা হয়েছে,তাতে বোঝা যাচ্ছে আমাদের দেশের গণতন্ত্র নিয়ে বিশ্ববাসী উদ্বিগ্ন। বিশ্বের সব গণতান্ত্রিক দেশ নির্বাচনকে প্রত্যাখান করেছে। এতে বাংলাদেশের ভাবমূর্তির ক্ষতি হয়েছে। তারা দেশের মানুষের মনের কথাগুলো বলেছে।’ 

গ্যাসের মূল্যবৃদ্ধির গণশুনানির নামে প্রতারণা চলছে অভিযোগ করে আমির খসরু বলেন, ‘এমনিতেই দেশের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। গ্যাসের মূল্য বৃদ্ধির এই সিদ্ধান্তের কারণে আজকে সাধারণ মানুষ আরও ক্ষতিগ্রস্ত হবে।  তাদের ক্রয় ক্ষমতা আরও কমে যাবে। অপরদিকে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের সম্পদ হাজার গুণ বৃদ্ধি পেয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি দেশের স্বাধীনতা আন্দোলন থেকে সব আন্দোলনে এদেশের মানুষ জয়ী হয়েছে। এবারও তারা জয়ী হবে।’ 

এসময় উপস্থিত  ছিলেন, বিএনপি ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কৃষিবিদ শামীমুর রহমান শামীম প্রমুখ।

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
শিবির সভাপতি ইমরান ক্ষমা না চাইলে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নেবে ছাত্রদল, সময় দিলেন ২৪ ঘণ্টা
৫ আগস্টের পর প্রত্যাহার হওয়া ম্যাজিস্ট্রেট হলেন দায়রা জজ, তা নিয়ে এজলাসে হট্টগোল
সংকটের মধ্যেও জনগণকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছে সরকার: রিজভী
সর্বশেষ খবর
রিকশা ছেড়ে হ্যাকিং, ২০ ক্যামেরায় ঘেরা ওহিদুলের ‘গোপন আস্তানা’
রিকশা ছেড়ে হ্যাকিং, ২০ ক্যামেরায় ঘেরা ওহিদুলের ‘গোপন আস্তানা’
টিভিতে আজকের খেলা (২৪ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৪ সেপ্টেম্বর, ২০২৬)
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কি অপরাধ?’, প্রশ্ন অপ্রতিমের মায়ের
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কি অপরাধ?’, প্রশ্ন অপ্রতিমের মায়ের
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত