মঙ্গলবার শেষবারের মতো রংপুর নেওয়া হবে এরশাদকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০১৯, ১২:০৭আপডেট : ১৪ জুলাই ২০১৯, ১৩:০২

এইচএম এরশাদ সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মরদেহ শেষবারের মতো মঙ্গলবার (১৬ জুলাই) সকালে তার নির্বাচনি এলাকা রংপুরে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে ওই দিনই তার মরদেহ ঢাকায় নিয়ে আসা হবে। এরপর বনানীতে সামরিক করবস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।

রবিবার (১৪ জুলাই) এরশাদের ডেপুটি প্রেস সেক্রটারি খন্দকার জালালী এই তথ্য জানান।

তিনি বলেন, রবিবার বাদ জোহর ঢাকা ক্যান্টনমেন্ট কেন্দ্রীয় মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। সোমবার (১৫ জুলাই) সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা হবে। বেলা সাড়ে ১১টায় লাশ জাতীয় পার্টির কাকরাইল অফিসে নেওয়া হবে। বাদ আসর বায়তুল মোকাররমে তৃতীয় জানাজা হবে। রাতে সিএমএইচের হিমঘরে লাশ রাখা হবে।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০টায় হেলিকপ্টারে করে রংপুরে নেওয়া হবে। রংপুর ঈদগাহ মাঠে বাদ জোহর তার চতুর্থ জানাজা হবে। পরে বিকালে লাশ ঢাকায় নিয়ে আসা হবে। ওইদিন বিকালে বনানীতে সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

রবিবার সকাল ৭টা ৪৫ মিনিটে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এরশাদ।

আরও পড়ুন:

বাদ জোহর সেনানিবাস মসজিদে এরশাদের প্রথম জানাজা 

এরশাদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সামরিক শাসক থেকে রাজনীতিক

 

/এআরআর/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি