বাদ জোহর সেনানিবাস মসজিদে এরশাদের প্রথম জানাজা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০১৯, ১১:০৭আপডেট : ১৪ জুলাই ২০১৯, ১৩:৫৫

হুসেইন মুহম্মদ এরশাদ রাজধানীর সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে বরিবার (১৪ জুলাই) বাদ জোহর হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে।

এরশাদের ব্যক্তিগত সহকারী মেজর খালেদ আক্তার বাংলা ট্রিবিউনকে এ কথা জানিয়েছেন।

ডেপুটি প্রেস সেক্রটারি খন্দকার জালালী জানান, আগামীকাল সোমবার (১৫ জুলাই) সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এরশাদের দ্বিতীয় জানাজা হবে। বেলা সাড়ে  ১১টায় জাতীয় পার্টির কাকরাইল আফিসে নেওয়া হবে। বাদ আসর বায়তুল মোকাররমে তৃতীয় জানাজা। রাতে সিএমএইচের হিমঘরে লাশ রাখা হবে। রাতে সিএমএইচের হিমঘরে লাশ রাখা হবে।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০টায় হেলিকপ্টারে করে রংপুরে নেওয়া হবে। রংপুর জেলা স্কুল মাঠে বা ঈদগাহ মাঠে বাদ জোহর চতুর্থ জানাজা হবে। বিকালে সেনাবাহিনী কবরস্থানে তাকে দাফন করা হবে।

প্রসঙ্গত, বার্ধক্যজনিত কারণে এরশাদ দীর্ঘদিন অসুস্থ ছিলেন। রবিবার (১৪ জুলাই) সকাল পৌনে ৮টায় তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

আরও পড়ুন:

এরশাদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সামরিক শাসক থেকে রাজনীতিক

/এএইচআর/এআরআর/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন নজরুলপত্মী মাকছুদা: তদন্ত কর্মকর্তা
রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন নজরুলপত্মী মাকছুদা: তদন্ত কর্মকর্তা
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
জগন্নাথের সামনে আ.লীগ কর্মী সন্দেহে আটক সেই যুবক দুই দিনের রিমান্ডে
জগন্নাথের সামনে আ.লীগ কর্মী সন্দেহে আটক সেই যুবক দুই দিনের রিমান্ডে
আজমুল হত্যা, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র গ্রেফতার
আজমুল হত্যা, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র গ্রেফতার
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা