ফ্রেঞ্চ ওপেনে ফেদেরারের জয়ে শুরু

স্পোর্টস ডেস্ক
২৭ মে ২০১৯, ১১:০০আপডেট : ২৭ মে ২০১৯, ১১:১৬

ফ্রেঞ্চ ওপেনে ফেদেরারের জয়ে শুরু ফ্রেঞ্চ ওপেনে প্রত্যাবর্তনটা দাপুটে ভঙ্গিতে করলেন রজার ফেদেরার। প্রথম রাউন্ডে প্রত্যাশিত জয় পেয়েছেন লরেনসো সেনেগোর বিপক্ষে।

৪ বছরের মাথায় এই প্রথম রোলাঁ গাঁরোয় খেলতে নেমেছেন ২০টি গ্র্যান্ড স্লাম জয়ী ফেদেরার। তার জয়টা ছিলো ৬-২, ৬-৪, ৬-৪ গেমে। দীর্ঘ দিন পর ফেরায় দর্শকরা দাঁড়িয়ে অভ্যর্থনাও জানান তাকে।

অবশ্য কিছুদিন আগে তিনি বলেছিলেন ফ্রেঞ্চ ওপেনে শিরোপা জেতার আশা করেন না। তবে আত্মবিশ্বাস যে আছে সেটা বললেন ম্যাচের পর, ‘আমি জানতাম ভালো খেলতে পারবো। জয় পেয়ে ভালো লাগছে। আজকে সরাসরি সেটেই তা করে দেখিয়েছি।’

দর্শকদের প্রতিও একভাবে কৃতজ্ঞতা জানান ফেদেরার, ‘অনেক দিন এখানকার সমাগম মিস করেছি। আজকের উষ্ণ অভ্যর্থনার জন্য সবাইকে ধন্যবাদ।’

মেয়েদের এককে সেরেনার বড় বোনকে হারিয়ে চমক দেখিয়েছেন ইউক্রেনের এলিনা স্ভিতোলিনা। ২৪ বছর বয়সী স্ভিতোলিনার জয় ৬-৩, ৬-৩ গেমে। ৩৮ বছর বয়সী ভেনাস ২০১৭ সালের পর বৃর্থতার বৃত্তেই বন্দী। তখন থেকে তৃতীয় রাউন্ডের গণ্ডি পার হতে পারেননি আর।

অপ্রত্যাশিত হারের শিকার হয়েছেন জার্মান পঞ্চম বাছাই উইম্বলডন চ্যাম্পিয়ন কেরবার। রাশিয়ান টিন এজ আনাসতাশিয়া পোটাপোভা তাকে হারিয়ে দিয়েছেন ৬-৪, ৬-২ গেমে। যার এবারই প্রথম অভিষেক হলো ফ্রেঞ্চ ওপেনে।  

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত সময়ের পেনাল্টিতে শেষ ষোলোতে বেলজিয়াম
অতিরিক্ত সময়ের পেনাল্টিতে শেষ ষোলোতে বেলজিয়াম
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৬)
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
শেষের ঝড়ে সমতা ফেরালো বেলজিয়াম, ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে
শেষের ঝড়ে সমতা ফেরালো বেলজিয়াম, ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে
সর্বাধিক পঠিত
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা