রোবট ধ্রুব’র পর সোফিয়া, এরপর কে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৭, ১২:৩৫আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ১২:৩৫

সোফিয়া রোবটের অনুরোধে বা আহ্বানে সাড়া দিয়ে ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধন হবে বিষয়টি মোটামুটি একটা নিয়মে পরিণত হয়েছে। ২০১৬ সালে প্রধানমন্ত্রী দেশীয় ডেভেলপারদের ডিজাইন করা রোবট ধ্রুব’র অনুরোধে ডিজিটাল ওয়ার্ল্ড উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই বছর করলেন সোফিয়ার অনুরোধে। তবে আগামী বছর কে আসবে ডিজিটাল ওয়ার্ল্ডে- এ নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে জল্পনাকল্পনা।

আয়োজকরা বলছেন, মূলত চমক দিতেই এমন আয়োজন। আগামীতে এমনসব চমক দিয়েই ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধন করা হবে।

রোবট ধ্রুব প্রসঙ্গত,  ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬ উদ্বোধন করার আগে প্রধানমন্ত্রীকে ইংরেজিতে কিছু কথা বলে রোবট ধ্রুব। প্রধানমন্ত্রী রোবটের কথা উপভোগ করেন। রোবটের অনুরোধ শেষে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ‘বাটন’ চেপে তথ্যপ্রযুক্তির এই মহাযজ্ঞ উদ্বোধন করেছিলেন। রোবটটির ইন্টারফেস ডিজাইন করেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির চার শিক্ষার্থী। তারা হলেন, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. রাকিন সরদার, সৈয়দ দিলশাদ হোসেন, বায়েজিদ আহমেদ ও মো. আছির আহসান। তত্ত্বাবধানকারী ছিলেন একই বিভাগের সহকারী অধ্যাপক ড. ফিরোজ আহমেদ।

আর চলতি বছর রোবট সোফিয়া প্রধানমন্ত্রীকে ডিজিটাল ওয়ার্ল্ড উদ্বোধনের অনুরোধ জানান। এর আগে সোফিয়ার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেন। প্রধানমন্ত্রী তাকে বলেন, হ্যালো সোফিয়া, কেমন আছো? সোফিয়া জবাবে বলে, হ্যালো প্রধানমন্ত্রী, আমি গর্ব অনুভব করছি। এসময় সোফিয়া প্রধানমন্ত্রীকে বলে, জানি, আপনার নাতনির নামও আমার মতো। আরও কিছু কথার পরে সোফিয়া প্রধানমন্ত্রীকে ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭ উদ্বোধন করার অনুরোধ করে।

আরও পড়ুন:
প্রেম জটিল বিষয়

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী