প্রেম জটিল বিষয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৭, ২০:০৮আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ২০:১৫

রোবট সোফিয়া প্রেমকে জটিল বিষয় বলেছে রোবট সোফিয়া। একটি বেসরকারি টিভির লাইভ অনুষ্ঠানে রোবট সোফিয়ার কাছে উপস্থাপিকা প্রেম সম্পর্কে জানতে চাইলে সোফিয়া বলে— প্রেম একটি জটিল বিষয়।

বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় ওই টিভি চ্যানেলের লাইভে আসে সোফিয়া। তার সঙ্গে ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। লাইভে এসে খুব সুন্দর করে উপস্থাপিকার কয়েকটি প্রশ্নের উত্তরও দেয় সোফিয়া।

সোফিয়া বলে— বাংলাদেশের প্রযুক্তি উৎসবে এসে আমি খুবই উচ্ছ্বসিত। বাংলাদেশ অবশ্যই প্রযুক্তিতে অনেক দূর এগিয়ে যাবে। এটাই আমার প্রত্যাশা।

বুধবার থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক মেগা ইভেন্ট ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭’। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও একটি সেশনে যোগ দেয় রোবট সোফিয়া। তাকে একবার দেখার জন্য মানুষের উপচেপড়া ভিড় ছিল রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। দুপুরের সেশন শেষ করে নিজ দেশে পাড়ি জমানোর কথা থাকলেও হঠাৎ করে টিভি লাইভে আসে সোফিয়া।

/এসও/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২ কোটি ডলার দান, যুক্তরাষ্ট্রের কলেজের নাম হচ্ছে ভারতীয় দম্পতির নামে
২ কোটি ডলার দান, যুক্তরাষ্ট্রের কলেজের নাম হচ্ছে ভারতীয় দম্পতির নামে
দেশে গণমাধ্যমের মুক্ত পরিবেশ বিরাজ করছে: রিজভী
দেশে গণমাধ্যমের মুক্ত পরিবেশ বিরাজ করছে: রিজভী
মালদ্বীপ মানেই বিলাসবহুল রিসোর্ট নয়, কম খরচেও ঘুরবেন যেভাবে
মালদ্বীপ মানেই বিলাসবহুল রিসোর্ট নয়, কম খরচেও ঘুরবেন যেভাবে
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
কাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়