ব্যাপক জনপ্রিয়তা, বক্স অফিসে সাফল্য ও সমালোচকদের প্রশংসা অর্জন করে নিয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। চারদিকে সাফল্য ধরা দিচ্ছে তখন এ অভিনেতা জানালেন, এক সময় তার অভিনয়ের জন্য মানুষ তাকে ‘ফার্নিচার’ বলে ডাকতো।
বছরের শুরুতে ‘এয়ারলিফট’-এ ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করে প্রশংসা অর্জন করেছিলেন অক্ষয়। আর সম্প্রতি মুক্তি পাওয়া ‘হাউজফুল থ্রি’-তে কমেডি চরিত্রে অভিনয় করেছেন ৪৮ বছরের এ তারকা।
বিভিন্ন চরিত্রে কীভাবে এতো সাফল্যের সঙ্গে অভিনয় করেন জানতে চাইলে অক্ষয় বলেন, আমি আগে চিত্রনাট্য পছন্দ করি। এরপর তার সঙ্গে নিজেকে মানিয়ে নেই। যে কেউ-ই এটা করতে পারে। চলচ্চিত্রে আসার পর যখন আমি অভিনয়ে স্বাচ্ছন্দ্যবোধ শুরু করলাম তখন মানুষ আমাকে ফার্নিচার বলে ডাকত। ফলে আমি যদি করতে পারি, তাহলে যে কেউ-ই তা করতে পারবে।
শনিবার মুম্বাইয়ে ‘হাউজফুল থ্রি’-এর সাফল্য উদযাপনে আয়োজিত এক পার্টিতে এসব কথা বলেন অক্ষয়। ছবিতে তার সঙ্গে আরও অভিনয় করেছেন অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, জ্যাকুলিন ফার্নান্দেজ, লিসা হেইডন ও নার্গিস ফাকরি।
‘এয়ারলিফট’ বক্স অফিস থেকে ১০০ কোটি রুপির আয় ছাড়িয়ে যায়। আর ‘হাউজফুল থ্রি’-ও শত কোটির মাইলফলকের ছাড়িয়ে যাবে বলেও আশা করেন অক্ষয়।
নিজের পরবর্তী ছবি নিয়েও কথা বলেন অক্ষয়। তিনি বলেন, আমরা ‘রুস্তম’ নামে আরেকটি ভালো ছবি নির্মাণ করেছি। আশা করি লোকজন তা পছন্দ করবে।
‘রুস্তম’ ছবির কাহিনী গড়ে ওঠেছে ১৯৫৯ সালে নানাবতি মামলাকে কেন্দ্র করে। নৌ বাহিনীর কর্মকর্তা কেবাস মানেকশ নানাবতিকে স্ত্রীর প্রেমিককে হত্যার জন্য শাস্তি দেওয়া হয়। অক্ষয় নৌ বাহিনীর কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন। এতে আরও অভিনয় করছেন ইলিনা ডি’ক্রুজ ও এশা গুপ্তা। সূত্র: এনডিটিভি।
/এএ/



