যৌন হয়রানি প্রসঙ্গে ইলিয়ানা

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৫ মার্চ ২০১৭, ০০:০৭আপডেট : ০৫ মার্চ ২০১৭, ০০:০৭

ইলিয়ানা ডি ক্রুজ সামনেই আন্তর্জাতিক নারী দিবস। এর মাঝে নিজের যৌন হয়রানি হওয়ার অভিজ্ঞতার কথা জানালেন বলিউড অভিনেত্রী ইলিয়েনা ডি ক্রুজ।
তিনি বলেন, ১৬ বছর বয়সে যৌন হয়রানির শিকার হয়েছিলেন এবং তখন তার নিজেকেই দোষী মনে হয়েছিলো। ইলিয়ানা বলেন, ‘আমি অনেকদিন চিন্তা করছিলাম যে নিশ্চয়ই আমার কোনও ভুলের কারণে এমনটা হয়েছে। তবে আমি যখন মা’কে ব্যাপারটা বলি, উনি খুব দারুণভাবে সামলে নেন।’
তার মা সেই উত্যক্তকারী কিশোরকে ডেকে কথা বলেন। পুলিশের সঙ্গেও কথা বলেন। পুলিশ তাকে জানিয়েছিলো এমন অনেক ঘটনায় মেয়েরা আত্মহত্যাও করে থাকেন।
সম্প্রতি এক ভারতীয় তরুণীর যৌন হয়রানির শিকার হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই প্রেক্ষিতেই নিজের জীবনের এই ঘটনার কথা জানালেন ইলিয়ানা।
/এমএইচ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প