পানি গবেষণায় বৈশ্বিক তহবিল গঠনে আবারও প্রধানমন্ত্রীর আহ্বান

বিদেশ ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৫২আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৫৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পানি সম্পদ ও ব্যবস্থাপনা খাতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পানি বিষয়ক গবেষণা এবং উদ্ভাবন ও প্রযুক্তি স্থানান্তরে একটি বৈশ্বিক তহবিল গঠনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি নিউ ইয়র্কে পানি বিষয়ক উচ্চ পর্যায়ের প্যানেলের চতুর্থ সভায় তিনি এ কথা বলেন।

সাধারণ অধিবেশনের পাশাপাশি ফরাসি প্রেসিডেন্ট আয়োজিত জলবায়ু বিষয়ক এক বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা বলেন, ‘পানিকে আমরা অধিকার হিসেবেই মূল্য দিয়ে থাকি। পানি মানবিক মর্যাদা নিশ্চিত করে। আমরা সবার জন্য একটি পানি নিরাপদ বিশ্বের কথা ভাবি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের অবশ্যই অন্যান্য এসডিজি বিষয় বিশেষ করে স্বাস্থ্য, কৃষি, শিল্প, অবকাঠামো এবং নগরের সঙ্গে পানির সম্পৃক্ততার কথা ভুলে গেলে চলবে না।’

বেঁচে থাকার জন্য আমাদের পানির প্রয়োজন এবং সবার জন্য নিরাপদ সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন নিশ্চিতে বাংলাদেশের সাফল্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘১৬ কোটি মানুষের এ দেশে প্রায় প্রত্যেকেই নিরাপদ সুপেয় পানি পাচ্ছে। এখন আমাদের লক্ষ্য হচ্ছে ২০২০ সালের মধ্যে সবার জন্য সরাসরি নিরাপদ সুপেয় পানি নিশ্চিত করা।’

সরকার পুকুর, খাল ও পানি সংরক্ষণাগার পুনঃখনন এবং ভূ-উপরিস্থ পানির টেকসই ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে এ পানিকে দুষণ থেকে রক্ষায় প্রকল্প গ্রহণ করেছে বলে জানান প্রধানমন্ত্রী।

স্কুলগুলোতে সরকারের ধৌতকরণ কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘তরুণ প্রজন্মের শিক্ষা বিকাশে আমাদের বিনিয়োগ তাদের ভবিষ্যৎ নিরাপদ করবে। জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব এবং বন্যা, খরা, ঘূর্ণিঝড়ের মতো পানি সংক্রান্ত রোগের ওপরও আমাদের আলোকপাত করা প্রয়োজন। এ সব চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের দীর্ঘমেয়াদী কৌশল প্রণয়ন দরকার।’ সূত্র: বাসস।

 

/এএ/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি