আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৬আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৭

বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন রাজনৈতিক বাস্তবতার মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দেশের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও এই নির্বাচনের খবর গুরুত্বের সঙ্গে প্রচার করছে।

শুক্রবার ফলাফল প্রকাশের পরিপ্রেক্ষিতে বিবিসি, এএফপি, রয়টার্স, দ্য গার্ডিয়ান, আল-জাজিরা ও সিএনএনসহ বিশ্বের বড় সংবাদমাধ্যমগুলো বাংলাদেশে ভোটের পরিস্থিতি, প্রার্থীদের ফলাফল ও রাজনৈতিক প্রভাব নিয়ে রিপোর্ট করছে। একনজরে সেগুলো দেখে নেওয়া যাক-

এএফপি:নির্বাসন থেকে ক্ষমতায়: তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের নেতৃত্ব দিতে প্রস্তুত’

ফরাসি বার্তা সংস্থা এএফপি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খবর প্রকাশ করেছে। তাদের শিরোনাম: ‘নির্বাসন থেকে ক্ষমতায়: তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের নেতৃত্ব দিতে প্রস্তুত’।

প্রতিবেদনে বলা হয়েছে, ৬০ বছর বয়সে তারেক রহমান ১৭ কোটি মানুষের দক্ষিণ এশীয় দেশটির নেতৃত্ব নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি দেশকে আরও উন্নত করার উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।  

দ্য গার্ডিয়ান: ‘হাসিনার উৎখাতের পর ঐতিহাসিক প্রথম নির্বাচনে বিএনপির জয় দাবি’

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানেও বাংলাদেশের সংবাদ প্রকাশ করেছে। তাদের খবরের শিরোনাম, ‘হাসিনার উৎখাতের পর ঐতিহাসিক প্রথম নির্বাচনে বিএনপির জয় দাবি’।

প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসন ও রাজনৈতিক অস্থিরতার পর বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। আর সামগ্রিকভাবে নির্বাচনি প্রক্রিয়া শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে।

বিবিসি: ‘১৭ বছর নির্বাসনে থাকা এক ব্যক্তির নাটকীয় উত্তরণ’

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের একটি খবরের শিরোনাম দিয়েছে: ‘১৭ বছর নির্বাসনে থাকা এক ব্যক্তির নাটকীয় উত্তরণ’, যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে তুলে ধরা হয়েছে। প্রাথমিক বেসরকারি ফলাফলে দেখা যাচ্ছে, বিএনপি নির্বাচনে বড় জয় পেতে চলেছে।  

এছাড়াও নির্বাচনের দিন সকাল থেকেই ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি সরাসরি ভোটের খবর সম্প্রচার করছে। ভোটের অবস্থা, ফলাফল এবং বিভিন্ন দলের নেতাদের প্রতিক্রিয়ার খোঁজ তারা লাইভ প্রকাশ করছে।

রয়টার্স: ‘বিএনপির বিজয় ঘোষণা, তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী’

বার্তা সংস্থা রয়টার্স বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক ফলাফল নিয়ে খবর প্রকাশ করেছে। তাদের শিরোনাম: ‘বিএনপির বিজয় ঘোষণা, তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী’।

প্রতিবেদনে বিশেষভাবে দেশের তরুণ ভোটার এবং জেন-জিদের প্রত্যাশাকে গুরুত্ব দেওয়া হয়েছে, যাদের ভোট সিদ্ধান্তে নির্বাচনের ফলাফলের বড় ভূমিকা থাকতে পারে।

জাতীয় নির্বাচনের পাশাপাশি সংবিধান সংশোধন সংক্রান্ত গণভোটও গতকাল অনুষ্ঠিত হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গণভোটে ‘হ্যাঁ’ প্রাধান্য পেতে পারে, যদিও আনুষ্ঠানিক ফলাফল এখনও ঘোষণা হয়নি।

সিএনএন: বাংলাদেশে জেন-জিদের অভ্যুত্থানের পর প্রথম নির্বাচনে বড় জয় পেল বিএনপি’

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খবর গুরুত্বসহকারে প্রকাশ করেছে। তাদের শিরোনাম: ‘বাংলাদেশে জেন-জিদের অভ্যুত্থানের পর প্রথম নির্বাচনে বড় জয় পেলো বিএনপি’।

প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপি সংসদ নির্বাচনে বড় জয় অর্জন করছে এবং গুরুত্বপূর্ণ এই ভোটে দলটি বৃহৎ জনমত পেয়েছে। নির্বাচনের ফলাফলের কারণে দক্ষিণ এশিয়ার এই দেশে রাজনৈতিক স্থিতিশীলতা পুনঃস্থাপিত হওয়ার আশা করা হচ্ছে।

আল-জাজিরা: ‘বিএনপি জয় দাবি, জামায়াত ‘সন্তুষ্ট নয়’

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খবর গুরুত্বসহকারে প্রকাশ করেছে। তারা শিরোনাম দিয়েছে: ‘বিএনপি জয় দাবি করেছে, জামায়াত সন্তুষ্ট নয়’।

নির্বাচনের বেসরকারি ফলাফলের অনুযায়ী, বিএনপির পর সবচেয়ে বেশি আসন পেতে চলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আল-জাজিরা আরও উল্লেখ করেছে, জামায়াত ফলাফল প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।

/এসএসএস/এমওএফ/
সম্পর্কিত
জুতা সাজিয়ে রাখবেন না, প্যারামেডিকদের অদ্ভুত আবেদন
হিমালয়ে উষ্ণতা বাড়ছে, হিমবাহ গলছে: নেপালের বন্যা কি ভয়াবহ ভবিষ্যতের ইঙ্গিত
মহিষের আসল মালিক কে জানতে ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো পুলিশ
সর্বশেষ খবর
এক বছরের জের তিন বছরেও শেষ হয় না, ত্রিমুখী সংকটের শঙ্কায় লাখো কৃষক
এক বছরের জের তিন বছরেও শেষ হয় না, ত্রিমুখী সংকটের শঙ্কায় লাখো কৃষক
মেসিরা পেলেন নতুন আর্জেন্টাইন কোচ
মেসিরা পেলেন নতুন আর্জেন্টাইন কোচ
জুতা সাজিয়ে রাখবেন না, প্যারামেডিকদের অদ্ভুত আবেদন
জুতা সাজিয়ে রাখবেন না, প্যারামেডিকদের অদ্ভুত আবেদন
নারী এশিয়া কাপ শুরু, ২০১৮ ফেরাতে পারবে কি বাংলাদেশ
নারী এশিয়া কাপ শুরু, ২০১৮ ফেরাতে পারবে কি বাংলাদেশ
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?