আবারও অভিনয়ে করণ জোহর

বিনোদন ডেস্ক।।
০২ ডিসেম্বর ২০১৫, ১৪:৪৫আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৫, ১০:৪৩

কারন জোহার ‘বোম্বে ভেলভেট’-এর সাফল্যের পর এবার বোধহয় পুরোদস্তুর অভিনেতা বনে যাচ্ছেন বলিউডের অন্যতম সফল পরিচালক-প্রযোজক করণ জোহর। সম্প্রতি অভিনয়ের জন্য আবারও মনের ইচ্ছা প্রকাশ করেছেন এ তারকা।

ইচ্ছাপূরণ করতে ইতোমধ্যে অনুরাগ কাশ্যপকে ছোট্ট এক টুইটও করেছেন, তার জন্য একটি চরিত্র লেখার অনুরোধে। মজা করে করে লেখেন, আমার অভিনয় সত্ত্বা জেগে উঠেছে! আমার জন্য আরও একটি চরিত্র লিখুন।

এর আগে ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’র মতো ছবিতে ছোটখাটো দু’এক মিনিটের দৃশ্যে করণকে দেখা গেলেও বড় চরিত্রে ‘বোম্বে ভেলভেট’ই ছিল তার প্রথম ছবি। রণবীর ও আনুশকা শর্মা অভিনীত সেই ছবিতে করণ ছিলেন খলনায়কের চরিত্রে। আর সেটি দর্শকের মন কাড়ার পাশাপাশি করণের নিজেরও মন ছুঁয়ে গেছে।

তাই একই পরিচালককে পুনরায় তাকে চরিত্র দেওয়ার অনুরোধ করেছেন করণ। তবে অনুরাগ কাশ্যপ এখনও কিছু জানাননি। আদৌ করণের জন্য কোনও চরিত্র লেখা হচ্ছে কিনা- সেটি জানার জন্য দর্শক ও করণ উভয়ই অপেক্ষা করছেন।

/ইউআর/এফএএন/ এম/   

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প