চলচ্চিত্রের সঙ্গে পুরো খান পরিবার কোনও না কোনওভাবে যুক্ত। বলা হচ্ছে, বলিউডের অন্যতম প্রভাবশালী সালমান খানের পরিবারের কথা। পরিবারের অন্য অনেক সদস্যের মতো এবার বলিউডের রূপালি পর্দায় যুক্ত হচ্ছেন সালমানের বোনের জামাই। বোন অর্পিতার স্বামী আয়ূশ শর্মা আসছেন বড় পর্দায়। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য যদি ভুল না হয়, তাহলে এটি সত্য হতে যাচ্ছে।
সংবাদমাধ্যম ডেকন ক্রনিকল’র সূত্র মতে আয়ূশ যুক্ত হচ্ছেন সালমানের নতুন ছবি ‘সুলতান’-এ। তবে পর্দায় নয়, এতে তিনি ছবির সহ-পরিচালক হিসেবে থাকছেন। বিষয়টি আরও আস্থার সঙ্গে নেওয়া যায়, কারণ সালমানের সর্বশেষ ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির সেটে বেশ ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে আয়ূশকে। বলা যায় সেখানে হাত পাকিয়েছেন তিনি।
এদিকে সালমান এখন ব্যস্ত ‘সুলতান’ ছবি নিয়ে। এটি ২০১৬’র রোজার ঈদে মুক্তি পাবে।
/এম/এমএম/



