ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২৬, ২১:৫৯আপডেট : ০৭ জুন ২০২৬, ২১:৫৯

আগামী জুলাই থেকে বাধ্যতামূলকভাবে অনলাইনভিত্তিক ভ্যাট রিটার্ন দাখিল কার্যক্রম চালুর প্রস্তুতির অংশ হিসেবে কাগজভিত্তিক (হার্ড কপি) ভ্যাট রিটার্ন ই-ভ্যাট সিস্টেমে অন্তর্ভুক্ত করার সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রবিবার (৭ জুন) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বে হার্ড কপিতে দাখিল করা মাসিক ভ্যাট রিটার্নগুলো ডিজিটালভাবে সংরক্ষণ এবং অনলাইন ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার সুবিধার্থে ই-ভ্যাট সিস্টেমে ‘হার্ড কপি রিটার্ন এন্ট্রি’ নামে একটি নতুন সাব-মডিউল সংযোজন করা হয়েছে।

এনবিআর জানায়, এই সাব-মডিউল ব্যবহারের নির্দেশনা দিয়ে গত ৫ জানুয়ারি একটি পরিপত্র জারি করা হয়েছিল। সে সময় সব কাগজভিত্তিক ভ্যাট রিটার্ন অনলাইন সিস্টেমে অন্তর্ভুক্ত করার জন্য ৩১ মার্চ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়। তবে ই-ভ্যাট প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, এখনও উল্লেখযোগ্য সংখ্যক ব্যবসাপ্রতিষ্ঠান তাদের পূর্বে দাখিল করা হার্ড কপি রিটার্ন অনলাইন সিস্টেমে অন্তর্ভুক্ত করেনি।

এ অবস্থায় আগামী জুলাই থেকে অনলাইন ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার লক্ষ্যে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার সুযোগ দিতে সময়সীমা আরও তিন মাস বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছে।

এনবিআর সতর্ক করে জানিয়েছে, সংশোধিত সময়সীমার মধ্যে যেসব প্রতিষ্ঠান তাদের কাগজভিত্তিক রিটার্ন ই-ভ্যাট সিস্টেমে অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হবে, তারা বিভিন্ন বিধিনিষেধের মুখোমুখি হবে।

এ ক্ষেত্রে ২০২৬ সালের মে মাস পর্যন্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমাপনী স্থিতি (ক্লোজিং ব্যালেন্স) স্থগিত বা ‘ফ্রিজ’ করে দেওয়া হবে। ফলে ভবিষ্যতে ওই স্থিতির বিপরীতে কোনও ধরনের সমন্বয়ের সুযোগ থাকবে না।

এছাড়া ভ্যাট ফেরত (রিফান্ড) সংক্রান্ত আবেদন নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট সব ভ্যাট রিটার্ন অনলাইন সিস্টেমে সংরক্ষিত থাকা বাধ্যতামূলক। ফলে যেসব প্রতিষ্ঠান তাদের পূর্ববর্তী সব ভ্যাট রিটার্ন ই-ভ্যাট প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করবে না, তারা ভ্যাট রিফান্ডের আবেদন করার সুযোগ থেকেও বঞ্চিত হবে।

দেশের রাজস্ব ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি এবং দক্ষতা বৃদ্ধির পাশাপাশি রাজস্ব প্রশাসনের পূর্ণাঙ্গ ডিজিটাল রূপান্তর নিশ্চিত করতে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছে এনবিআর। এ কার্যক্রম সফল করতে করদাতা ও ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতাও কামনা করেছে সংস্থাটি।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়নি: এনবিআর চেয়ারম্যান
করমুক্ত আয়সীমা বেড়ে পৌনে ৪ লাখ টাকা, সারা বছরই রিটার্ন জমার সুযোগ
প্রথম প্রান্তিকে রিটার্ন দিলে করছাড়
সর্বশেষ খবর
ম্যানহাটনে বাস্কেটবলের জয়োৎসব রূপ নিলো সহিংসতায়, বিশ্বকাপের বাসে আগুন
ম্যানহাটনে বাস্কেটবলের জয়োৎসব রূপ নিলো সহিংসতায়, বিশ্বকাপের বাসে আগুন
টিভিতে আজকের খেলা (১৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৫ জুন, ২০২৬)
আমাদ দিয়ালোর জাদুকরী ফিনিশ, জয়ের দ্বারপ্রান্তে আইভরি কোস্ট
আমাদ দিয়ালোর জাদুকরী ফিনিশ, জয়ের দ্বারপ্রান্তে আইভরি কোস্ট
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের চুক্তিতে কী থাকছে 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের চুক্তিতে কী থাকছে 
সর্বাধিক পঠিত
ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?
ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি
যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ
যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ
অপুর ঘরে গেলো সোনার কলস, শাকিবের হাতে উঠলো সত্তর লাখ টাকার ঘড়ি
অপুর ঘরে গেলো সোনার কলস, শাকিবের হাতে উঠলো সত্তর লাখ টাকার ঘড়ি
পচা সবজি দিয়ে তরুণ উদ্ভাবকের বাজিমাত, উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী
পচা সবজি দিয়ে তরুণ উদ্ভাবকের বাজিমাত, উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী