ম্যানহাটনে বাস্কেটবলের জয়োৎসব রূপ নিলো সহিংসতায়, বিশ্বকাপের বাসে আগুন

স্পোর্টস ডেস্ক 
১৫ জুন ২০২৬, ০৬:২৭আপডেট : ১৫ জুন ২০২৬, ০৬:২৭

দীর্ঘ ৫৩ বছর পর বাস্কেটবল লিগ এনবিএ ফাইনালে নিউইয়র্ক নিক্সের ঐতিহাসিক শিরোপা জয়কে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে আমেরিকার নিউইয়র্ক শহরের মিডটাউন ম্যানহাটন। গত শনিবার রাতে ট্রফি জয়ের পর হাজার হাজার উন্মাদের মতো ভক্ত রাস্তায় নেমে আসলে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। এই অনিয়ন্ত্রিত উদযাপনের মাঝে টাইমস স্কোয়ারে একটি ফুটবল বিশ্বকাপের শাটল বাসে অগ্নিসংযোগ করা হয়েছে এবং পুলিশের গুলিবর্ষণের ঘটনায় এক কিশোর আহত হয়েছে। খবর রয়টার্স। 

শনিবার রাতে ফাইনালের পঞ্চম ম্যাচে সান আন্তোনিও স্পার্সকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে নিউইয়র্ক নিক্স। ১৯৭৩ সালের পর এটিই দলটির প্রথম এনবিএ শিরোপা। প্রিয় দলের এমন ঐতিহাসিক জয়ের পর শহরের বার ও উন্মুক্ত ভেন্যুগুলো থেকে ‘নিক্স ইন ফাইভ!’ শ্লোগান দিয়ে রাস্তায় নেমে আসেন হাজার হাজার তরুণ। অনেকে আতশবাজি ফুটিয়ে এবং স্মোক গ্রেনেড ছুড়ে পুরো এলাকায় আতঙ্ক তৈরি করেন।

বিশ্বকাপের বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ 

বাস্কেটবলের এই জয়োৎসবের গভীর রাতে ভিন্ন এক মাত্রায় রূপ নেয়, যখন ব্রাজিলের ফুটবল ভক্তরা তাদের সঙ্গে যোগ দেয়। নিউইয়র্ক ভেন্যুতে অনুষ্ঠিত ব্রাজিল বনাম মরক্কোর মধ্যকার প্রথম বিশ্বকাপ ম্যাচটি ড্র হওয়ার পর ফুটবল ভক্তদের বহনকারী ১৫টি শাটল বাসের একটি কনভয় টাইমস স্কোয়ারে এসে পৌঁছায়।

এসময় বাস্কেটবল ও ফুটবল— উভয় পক্ষের কয়েকশ উশৃঙ্খল তরুণ বাসগুলোর ওপর চড়াও হয়। অনেকে বাসের ছাদে উঠে পড়ে এবং চালকের আসনে গিয়ে বসে পড়ে। এর মাঝেই শহর কর্তৃপক্ষ কর্তৃক ফুটবল ভক্তদের পরিবহনের জন্য ভাড়া করা একটি ঐতিহ্যবাহী হলুদ রঙের স্কুল বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। রয়টার্সের ভিডিওতে বাসটিকে দাউদাউ করে জ্বলতে দেখা গেছে। এই ঘটনায় আরও অন্তত তিনটি শাটল বাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

একটি বাসের ছাদে ব্রাজিলের ফুটবল ভক্তরা তাদের জাতীয় পতাকা ওড়াতে শুরু করলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। এই সংঘর্ষ ও বিশৃঙ্খলার মাঝে টাইমস স্কোয়ারে ১৭ বছর বয়সী এক কিশোর পায়ে গুলিবিদ্ধ হয়েছে। নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে ইতিমধ্যে হেফাজতে নেওয়া হয়েছে। 

পুলিশের লাঠিচার্জ 

উদযাপনের নামে প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই তাণ্ডব প্রত্যক্ষ করার পর অবশেষে অ্যাকশনে নামে নিউইয়র্ক পুলিশ। দাঙ্গা দমনের বিশেষ পোশাক পরিহিত পুলিশ অফিসাররা লাঠিচার্জ শুরু করে এবং উশৃঙ্খল জনতাকে ধাওয়া দিয়ে রাস্তা থেকে তাড়িয়ে দেয়।

নিক্সের হোম গ্রাউন্ড ‘ম্যাডিসন স্কয়ার গার্ডেন’-এর চারপাশের রাস্তাগুলো পরিষ্কার করতে পুলিশ মাউন্টেড ফোর্স বা ঘোড়সওয়ার পুলিশ মোতায়েন করে জনতাকে পেছনে ঠেলে দেয়। পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেশ কয়েকটি রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিতে হয়েছে।

/এসটি/ 
সম্পর্কিত
লেভানডফস্কির সঙ্গে লড়াইয়ে মেসির নতুন কীর্তি
চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় পিএসজির, জয় পেলো আর্সেনাল ও লিভারপুল
আরও একটি ক্লাব কিনছেন মেসি
সর্বশেষ খবর
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত