নওগাঁয় বজ্রাঘাতে তিন জনের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
০৭ জুন ২০২৪, ২১:৩২আপডেট : ০৭ জুন ২০২৪, ২১:৩২

নওগাঁয় বজ্রাঘাতে এক নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুন) বিকালে পত্নীতলা ও মান্দা উপজেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।

মারা যাওয়া তিন জন হলেন– পত্নীতলা উপজেলার উপজেলার পাটিচড়া ইউনিয়নের নাগরগোলা গ্রামের দিশা মণ্ডলের ছেলে খাদেমুল ইসলাম (৫৫), একই উপজেলার গাহন গ্রামের আব্দুল হামিদের স্ত্রী মনিকা খাতুন (৩৪) এবং মান্দা উপজেলার ভোলাম গ্রামের ফইমদ্দিন মণ্ডলের ছেলে শামসুল আলম (৩৪) ।

স্থানীয়দের বরাত দিয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘উপজেলায় বিকালের দিকে বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির পাশে একটি তালগাছে বাঁধা গরু আনতে যান মনিকা খাতুন। হঠাৎ সেখানে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। আর খাদেমুল ইসলাম মাঠে কাজ করার সময় বৃষ্টি শুরু হলে দৌড়ে বাড়িতে আসার সময় বাড়ির পাশে একটি তেঁতুল গাছের নিচে দাঁড়ান। সেখানে বজ্রাঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যায়।

এদিকে, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, ‘বিকালে বাড়ির পাশে একটি মাঠে ধানের কাজ করছিলেন শামসুল আলম। এ সময় বজ্রাঘাতে আহত হন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।’

/এমএএ/
সম্পর্কিত
বাংলাদেশে ৭২ লাখ বজ্রপাত, বাঁচার উপায় কী?
বজ্রপাতের ঝুঁকিতে উড়োজাহাজ, বিপাকে দেশি-বিদেশি এয়ারলাইন্স
‘বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার’ 
সর্বশেষ খবর
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা