অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা

স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০২৬, ১৬:১৫আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৮:১০

বিশ্বকাপে শক্তিশালী স্পেনকে প্রায় একাই রুখে দিয়ে বিশ্বের নজর কেড়েছেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলকিপার ভোজিনহা। দুর্দান্ত সব সেভে দলকে ১ পয়েন্ট এনে দেওয়ার পর ম্যাচসেরার পুরস্কার হাতে নিয়ে কাঁদছিলেন তিনি। ম্যাচ শেষে ভোজিনহা জানিয়েছিলেন, টাকার কারণে তার মা গ্যালারিতে বসে ছেলের এই অবিস্মরণীয় মুহূর্তটি দেখতে পারেননি।

মাঠের সেই আবেগঘন বার্তা এবার ছুঁয়ে গেছে খোদ ফিফা ও আন্তর্জাতিক মহলকে। অবশেষে সত্যি হতে চলেছে ভোজিনহার  স্বপ্ন। স্প্যানিশ ফুটবল সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, ভোজিনহার মায়ের ভিসা প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে এবং খুব শিগগিরই তিনি ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রের বিমান ধরবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, সেখানে দেখা যাচ্ছে—নিজ দেশের এক সাধারণ পরিবেশে বসে ভোজিনহার মা প্রয়োজনীয় নথিপত্র গোছানোর কাজ করছেন। ভিডিওটি প্রকাশ পাওয়ার পর থেকেই ফুটবলপ্রেমীদের মধ্যে অন্যরকম এক আবেগ সৃষ্টি হয়েছে।

স্পেনের বিপক্ষে ম্যাচের পর অশ্রুসিক্ত কণ্ঠে ভোজিনহা বলেছিলেন, ‘ম্যাচটা শেষ হওয়ার পর আমি নিজেকে ধরে রাখতে পারিনি। ছোটবেলা থেকে দাদা-দাদির কাছে বড় হয়েছি। অথচ জীবনের সবচেয়ে বড় এই মুহূর্তে তারা আমার পাশে নেই। কয়েক বছর আগেই তারা মারা গেছেন। সবচেয়ে বড় কষ্ট হলো—আমার মাও আজ গ্যালারিতে থাকতে পারেননি, শুধু ভিসা জটিলতা আর টাকার অভাবে। সময়মতো সব গুছিয়ে উঠতে পারিনি।’

ভোজিনহার এই পারিবারিক গল্পটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। বিশ্বজুড়ে কোটি সমর্থক, সাংবাদিক ও ফুটবলাররা তার মায়ের ভিসা নিশ্চিত করার দাবিতে সরব হন। এর প্রভাব পড়েছে তার সামাজিক যোগাযোগমাধ্যমেও।

/টিএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা
আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দে পেলো নতুন কোচ
সর্বশেষ খবর
বিএসএফের গুলিতে সীমান্তের ওপারে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক আহ্বান
বিএসএফের গুলিতে সীমান্তের ওপারে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক আহ্বান
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত