নওগাঁয় স্বতন্ত্র প্রার্থী জনিকে বিএনপি থেকে বহিষ্কার

নওগাঁ প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৬, ১০:৪১আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১০:৪১

সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নওগাঁয় এক স্বতন্ত্র প্রার্থীকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এই আদেশ দেওয়া হয়।

বহিষ্কৃত ওই প্রার্থীর নাম পারভেজ আরেফিন সিদ্দিকী জনি। তিনি নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কলস প্রতীকে ভোট করবেন। সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর ছেলে তিনি। বহিষ্কারের চিঠিতে জনিকে মহাদেবপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

এদিকে বহিষ্কারের কারণ সুনির্দিষ্টভাবে উল্লেখ না থাকলেও খোঁজ নিয়ে জানা যায়, পারভেজ আরেফিন সিদ্দিকী জনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে বিএনপির প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

তবে কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য গঠনতন্ত্র ৫ (গ) ধারা মোতাবেক তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সদ্য বহিষ্কৃত মহাদেবপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকী জনি বলেন, ‘এ বিষয়ে আমি এখনও জানি না বা দেখিনি। লোকমুখে শুনেছি। বহিষ্কার একটা চলমান প্রক্রিয়া। আইন অনুযায়ী অবশ্যই বহিষ্কার করবে, যেহেতু আমি ধানের শীষের বিরুদ্ধে ভোট করছি। তবে এখানে প্রার্থী থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে। কারণ নির্বাচন গণতান্ত্রিক অধিকার।’ন

/এমএএ/
সম্পর্কিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
গুম-খুনে জড়িত সব পুলিশ সদস্যের বিচার চান বিএনপির এমপি
ধর্ষক-মাদকের পক্ষে তদবির করলে তাকেও জেলে পাঠানো হবে: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি
তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি
নামাজের কথা বলে পালিয়ে যাওয়া ‘বিএনপি নেতা’ গোলাম আজম গ্রেফতার  
নামাজের কথা বলে পালিয়ে যাওয়া ‘বিএনপি নেতা’ গোলাম আজম গ্রেফতার  
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা