মাদারীপুরের প্রবাসী শ্রমিকের সৌদি আরবে ভবন থেকে পড়ে মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৬, ০৯:০২আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০৯:০৫

সৌদি আরবে মো. সোবহান খান নামে মাদারীপুরের এক প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। নির্মাণাধীন ভবন থেকে পড়ে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সোবহান মাদারীপুর সদর উপজেলার হরিকুমারিয়া এলাকার বাসিন্দা।

পরিবার সূত্রে জানা যায়, ভ্যানচালক সোবহান খান সংসারের হাল ধরতে প্রায় পাঁচ লাখ টাকা ঋণ নিয়ে ২০২৫ সালের ১৯ নভেম্বর সৌদি আরবে পাড়ি জমান। সেখানে গিয়ে প্রথম কয়েক মাস কোনও কাজ না পাওয়ায় পরিবারে টাকা পাঠাতে পারেননি। প্রায় দুই মাস আগে একটি নির্মাণকাজে যোগ দিলেও ততদিনে ঋণের চাপ আরও বেড়ে যায়।

কয়েকদিন আগে কাজ করার সময় একটি বহুতল ভবনের উপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন সোবহান। তাৎক্ষণিকভাবে তাকে রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোবহানের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর পর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তার স্ত্রী মরিয়ম বেগম বলেন, ‘ঋণ করে স্বামীকে বিদেশে পাঠিয়েছিলাম ভালো কিছুর আশায়। কিন্তু তিনি কোনও টাকা পাঠাতে পারেননি। এখন ছয় সন্তান নিয়ে আমি কীভাবে চলবো, কিছুই বুঝতে পারছি না।’

তিনি আরও জানান, চরম আর্থিক সংকটের কারণে মরদেহ দেশে আনার সমর্থ্য নেই। তাই সরকারের সহযোগিতা কামনা করছেন তিনি। মরদেহ দেশে ফেরত আনার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদনও করেছে পরিবার। আবেদনপত্রের অনুলিপি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব জানান, মরদেহ আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্বজনদের একটাই দাবি, দ্রুত যেন সোবহান খানের মরদেহ দেশে এনে দাফনের ব্যবস্থা করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
জর্ডানে বাংলাদেশিদের জন্য বড় সুযোগ, ছাড় দিলো সরকার
‘প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার’  
সর্বশেষ খবর
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা