টেক‌নি‌শিয়ান ছাড়া সং‌যো‌গের চেষ্টা, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
০১ জুন ২০২৬, ১৭:৫১আপডেট : ০১ জুন ২০২৬, ১৭:৫৪

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার সকা‌লে উপ‌জেলার পৌর এলাকায় এবং দুপু‌রে বামনডাঙা ইউনিয়‌নে পৃথক দুটি ঘটনায় তাদের মৃত্যু ঘ‌টে। না‌গেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

মৃত দুজন হ‌লেন– নাগেশ্বরী পৌরএলাকার ফকিরটারী বাগডাঙ্গা এলাকার শাহিনুর আলমের ছেলে মাহবুবুল হাসান মুহিত এবং উপজেলার বামনাঙ্গা ইউনিয়নের কুটি বামনডাঙ্গা এলাকার মজিবর রহমানের ছেলে সাবু মিয়া। নিজ নিজ বা‌ড়ি‌তে সং‌যোগ দেওয়ার চেষ্টা কর‌তে গি‌য়ে তারা বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে মারা যান।

বিদ‌্যুৎসং‌শ্লিষ্টরা বল‌ছেন, টেক‌নি‌শিয়ান ছাড়া বিদ‌্যুৎ সং‌যো‌গের কাজ করা অত‌্যন্ত ঝুঁ‌ঁকিপূর্ণ। বা‌ড়ি‌তে জরু‌রি সাধারণ সং‌যোগ কাজ কর‌তে গে‌লে অন্তত প‌ক্ষে মেইন সুইচ বন্ধ ক‌রে করা উচিত। এতে বিদ‌্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁ‌ঁকি কম থা‌কে, অনাকা‌ঙ্ক্ষিত দুর্ঘটনা এড়া‌নো যায়।

নিহত‌দের প‌রিবা‌রের বরা‌তে পু‌লিশ জানায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপ‌জেলার পৌর এলাকার ফকিরটারী বাগডাঙ্গা এলাকার বা‌সিন্দা মাহবুবুল হাসান মুহিত বাড়িতে আইপিএসের ব্যাটারি সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, বেলা ১২টার দিকে উপজেলার বামনাঙ্গা ইউনিয়নের কুটি বামনডাঙ্গা এলাকার বা‌সিন্দা সাবু মিয়া নিজ বাড়িতে বিয়ের অনুষ্ঠা‌নে স্পিকা‌রব‌ক্সে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আব্দুল্লা হিল জামান ব‌লেন, ‘ঘটনা জানার পর সং‌শ্লিষ্ট এলাকায় পু‌লিশ সদস‌্য পাঠা‌নো হ‌য়ে‌ছিল। বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে মৃত‌্যুর সত‌্যতা পাওয়া গে‌ছে। এ ঘটনায় পৃথক দু‌টি অপমৃত‌্যু মামলা ন‌থিভুক্ত করা হয়ে‌ছে।’

/এমএএ/
সম্পর্কিত
বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু
ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
বিদ্যুতের তারে জড়িয়ে ছেলের মৃত্যু, বাঁচাতে গিয়ে হাসপাতালে মা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি