ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

বাংলা ট্রিবিউন‌ রি‌পোর্ট
০৭ মে ২০২৬, ২৩:০৬ আপডেট : ০৭ মে ২০২৬, ২৩:০৬

রাজধানীর কামরাঙ্গীরচরে ইন্টারনেট সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সুমন তালুকদার (১৮) নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) রাত ৭টার দিকে কামরাঙ্গীরচর কুরার ঘাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সুমন ভোলা সদর উপজেলার মধ্য চর নোয়ারাবাদ গ্রামের মো. সাহাব উদ্দিন তালুকদারের ছেলে। বর্তমানে বিডিআর ১ নাম্বার গেট এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন তিনি। তিন ভাই ও দুই বোনের মধ্যে সুমন ছিল চতুর্থ।

নিহতের সহকর্মী আল আমিন জানান, ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য একটি ভবনের সাত তলার ছাদে উঠেন সুমন। সেখানে  ঝুলতে থাকে বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদের ওপরেই অচেতন হয়ে পড়েন তিনি। পরে সেখান থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে যাচাই-বাছাই শেষে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

/এআইবি/এসএন‌কে/এবিএম/
সম্পর্কিত
দখল-হামলা-চাঁদাবাজি: রাজনীতিতে ভিন্নতা থাকলেও অপরাধ মিলেমিশে
মতিঝিল মেট্রোরেল স্টেশনে অস্ত্রসহ ছিনতাইকারী আটক
বিবাহবহির্ভূত সম্পর্কে বাধা, নারীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২
সর্বশেষ খবর
 ‘ফুড ডিভোর্স’ কি সম্পর্ক বাঁচাতে পারে?
 ‘ফুড ডিভোর্স’ কি সম্পর্ক বাঁচাতে পারে?
যুক্তরাষ্ট্রের অবরোধের মুখে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
যুক্তরাষ্ট্রের অবরোধের মুখে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্টে চীনের নতুন রেকর্ড: শীর্ষস্থানে শাংহাই
ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্টে চীনের নতুন রেকর্ড: শীর্ষস্থানে শাংহাই
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ