রিসোর্টে কিশোরীকে ধর্ষণ ও অপহরণের ঘটনায় দুজন গ্রেফতার

বান্দরবান প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৫, ১৭:০২আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১৭:০২

বান্দরবানের লামা উপজেলার শিলেরতুয়া এলাকা থেকে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণ ও অপহরণের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) রাতে লামা পৌরসভার শিলেরতুয়া মুইংতং রিসোর্ট থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- লামা পৌরসভার পশ্চিমপাড়া এলাকার জসিমের ছেলে মাহি (১৮) ও একই পৌরসভার শিলেরতুয়া নয়াপাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে হাসান মাহমুদ (২২)।

জানা যায়, গ্রেফতার মাহি গত মঙ্গলবার (৮ এপ্রিল) রিসোর্ট মালিক হাসান মাহমুদকে ফোন দিয়ে লামার শি‌লেরতোয়া মুইংতং রি‌সো‌র্টে এক‌টি রুম বুকিং দেয়। পরে গতকাল বুধবার  ১২টার দিকে এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে লামা বাজার থেকে মাহির আগে থে‌কে বুকিং দেওয়া ওই রি‌সো‌র্টে নিয়ে যায়। পরে রিসোর্ট মালিকের সহযোগিতায় স্থানীয় শুভ ও ইফাত না‌মে দুই যুবকসহ অজ্ঞাতনামা আরো কিছু যুবক রুমে ডুকে মাহি ও কিশোরীরে আপত্তিকর অবস্থায় ভিডিও ধারণ করে। প‌রে তাদের ওই রুমে আটকে রেখে মারধর করে ও মু‌ক্তিপণ দাবি করে। জান‌তে পে‌রে পুলিশ গিয়ে কিশোরীকে উদ্ধার করে এবং প্রেমিক মাহিসহ রিসোর্ট মালিককে গ্রেফতার করে।

কিশোরীর মা বলেন, ‘বুধবার দুপুর ১২টার দিকে আমার মেয়ে লামা বাজারে আসার পর মেয়ের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। প‌রে আত্মীয়স্বজনসহ বিভিন্ন জায়গায় অনেক খোঁজ করার পরও তা‌কে পাওয়া যায়নি। পরে রাতে মেয়ের ফোন থেকে একটা ফোন আসে। তখন ফোনে কিছু যুবক জানায়, আমার মেয়ে তা‌দের কাছে আটক আছে এবং ছাড়া‌তে ৫০ হাজার টাকা দাবি ক‌রে। নাহ‌লে আমার মেয়ের আপত্তিকর ছ‌বি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেবে। তখন কোনও উপায় না পেয়ে লামা থানায় হাজির হয়ে ঘটনাটি বলার পর মুইংতং রিসোর্ট থেকে আমার মেয়েকে উদ্ধার করে পু‌লিশ। প‌রে আমি বাদী হয়ে ধর্ষণ, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে লামা থানায় একটি মামলা ক‌রি।’

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘এ ঘটনায় মামলা করা হয়েছে। এজাহারভুক্ত দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে অন্য আসামিদেরও গ্রেফতার করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
জামায়াতকর্মীকে হত্যার পর লাশ জ্বালিয়ে দেওয়া চেষ্টা: রহস্য উদঘাটন
আলোচিত সেই শিশুধর্ষণ মামলার রায় আজ
পুলিশের সঙ্গে সংর্ঘষে গুলিবিদ্ধ দুই ছিনতাইকারী ঢামেকে ভর্তি 
সর্বশেষ খবর
হলান্ডের জোড়া গোলে নরওয়ের উড়ন্ত সূচনা
হলান্ডের জোড়া গোলে নরওয়ের উড়ন্ত সূচনা
আজ মৌলভীবাজার আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
আজ মৌলভীবাজার আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
জামায়াতকর্মীকে হত্যার পর লাশ জ্বালিয়ে দেওয়া চেষ্টা: রহস্য উদঘাটন
জামায়াতকর্মীকে হত্যার পর লাশ জ্বালিয়ে দেওয়া চেষ্টা: রহস্য উদঘাটন
গোপালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা
গোপালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি