মসজিদই নেই, অথচ ৩ লাখ টাকা বরাদ্দ নিলেন বিএনপি নেতা

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
০৩ জুন ২০২৬, ১৮:০৮আপডেট : ০৩ জুন ২০২৬, ১৮:০৮

লক্ষ্মীপুরে সরকারি উন্নয়ন বরাদ্দ পাওয়ার জন্য জনস্বার্থহীন ও অস্তিত্বহীন ধর্মীয় প্রতিষ্ঠানের (মসজিদ) নাম তালিকাভুক্ত করার অভিযোগে নুর হোসেন চৌধুরী আরজু নামে এক বিএনপি নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বিএনপি। তাকে আগামী ৭ জুনের মধ্যে লিখিতভাবে এর জবাব দিতে বলা হয়েছে।

বুধবার (৩ জুন) দুপুরে শোকজ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন বিটু পাটোয়ারী। শোকজপ্রাপ্ত নুর হোসেন চৌধুরী আরজু সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন বিএনপির সভাপতি।

শোকজের চিঠি ও স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন মসজিদের নামে বরাদ্দ দেওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে এই জালিয়াতি করা হয়। বরাদ্দ পাওয়ার জন্য ‘নুরনবী চৌধুরী জামে মসজিদ’ নাম দিয়ে বিএনপি নেতা আরজু একটি অবাস্তব প্রতিষ্ঠান তালিকাভুক্ত করেন এবং এর বিপরীতে ৩ লাখ টাকা বরাদ্দ আসে। তালিকা প্রকাশের পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও বিতর্কের সৃষ্টি হয়। প্রকৃতপক্ষে ঘটনাস্থলে কোনও জামে মসজিদ বা পাঞ্জেগানা নেই; পুকুরে গোসল শেষে অনেকে একটি মাচার মতো স্থানে নামাজ আদায় করেন। এ ঘটনার মাধ্যমে দলের ভাবমূর্তি ও শৃঙ্খলা ক্ষুণ্ন হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে চররুহিতা ইউনিয়ন বিএনপির দুই নেতা জানান, আরজু তার বাবা নুরনবী চৌধুরীর নামে ভুয়া তালিকা দিয়ে বরাদ্দ এনেছেন। একইভাবে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামালুর রহিম মানিকও তার বাবা তাজুল ইসলাম ভূঁইয়ার নামে মসজিদের তালিকা দিয়ে বরাদ্দ এনেছেন, অথচ এসব মসজিদের কোনও অস্তিত্ব এলাকায় নেই। এগুলো প্রতারণা ছাড়া কিছুই নয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চররুহিতা ইউনিয়ন বিএনপি সভাপতি নুর হোসেন চৌধুরী আরজু বলেন, ‘আমার মসজিদ আছে, ইমাম ও মুয়াজ্জিন আছে। ইমামকেও বেতন দিই। কী কারণে শোকজ করা হয়েছে, তা শোকজ যারা করেছেন তারাই ভালো জানেন। বিএনপি নেতা মানিকের বাবার নামেও মসজিদ আছে।’

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন বিটু পাটোয়ারী বলেন, ‘ঘটনাটি তদন্ত করে সত্যতা পাওয়া গেছে। তার কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এজন্য আরজুকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
‘হাসিনার ১৭ বছরে গ্যাসের যা দাম বেড়েছিল, বিএনপির ৩ মাসে ততটা বেড়েছে’
‘আমি একজন ধর্ষিতার বাবা, খণ্ডিত লাশের বাবা, এই দায়িত্ব কে নেবে’
সর্বশেষ খবর
তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগ: ‘গ্রাম্য ডাক্তার’ আটক 
তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগ: ‘গ্রাম্য ডাক্তার’ আটক 
বিরল গাছ বাঁচাতে বিজ্ঞানীদের অন্তিম লড়াই
বিরল গাছ বাঁচাতে বিজ্ঞানীদের অন্তিম লড়াই
রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় আজ, হতে পারে সর্বোচ্চ শাস্তি 
রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় আজ, হতে পারে সর্বোচ্চ শাস্তি 
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা 
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন