বিরল গাছ বাঁচাতে বিজ্ঞানীদের অন্তিম লড়াই

আন্তর্জাতিক ডেস্ক
০৭ জুন ২০২৬, ০৭:৩০আপডেট : ০৭ জুন ২০২৬, ০৭:৩০

বিলুপ্তির শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা বিশ্বের অন্যতম বিরল প্রজাতির একটি গাছ নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখছে। চিলির একটি প্রত্যন্ত দ্বীপে টিকে থাকা এই প্রজাতির একমাত্র বুনো গাছটি থেকে সফলভাবে বীজ সংগ্রহ ও সংরক্ষণ করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা।

চিলির উপকূল থেকে প্রায় ৬৭৩ কিলোমিটার বা ৪২০ মাইল দূরে অবস্থিত একটি আগ্নেয় দ্বীপপুঞ্জ হুয়ান ফার্নান্দেজ। এই দ্বীপপুঞ্জের ডেনড্রোসেরিস নেরিফোলিয়া নামের অত্যন্ত বিপন্ন প্রজাতির এই গাছটির আদি নিবাস। একসময় রবিনসন ক্রুসো দ্বীপজুড়ে গাছটি প্রচুর পরিমাণে দেখা গেলেও জলবায়ু ও পরিবেশের নানা বিপর্যয়ের কারণে এটি এখন বিলুপ্তির মুখে। বাসের অযোগ্য বাসস্থান, আক্রমণাত্মক প্রজাতির উদ্ভিদের বিস্তার, ক্ষয়, গবাদি পশুর চারণ, দাবানল এবং অতীতের বন উজাড়ের কারণে প্রজাতিটি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। বর্তমানে প্রকৃতিতে এই প্রজাতির মাত্র একটিমাত্র বুনো গাছ বেঁচে রয়েছে।

উদ্ভিদ সংরক্ষণের ইতিহাসে একটি বড় মাইলফলক হিসেবে টিকে থাকা ওই একমাত্র গাছটি থেকে বীজ সংগ্রহ করে ইংল্যান্ডের কিউ ওয়েকহার্স্টের মিলেনিয়াম সিড ব্যাংকে স্থানান্তর করা হয়েছে। এই গবেষণাগারের বিজ্ঞানীরা বীজগুলো দীর্ঘমেয়াদে সংরক্ষণের পাশাপাশি সেগুলো থেকে চারা গজানোর পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন।

এক্স-রে পরীক্ষার মাধ্যমে দেখা গেছে, সিড ব্যাংকে পাঠানো ২৯টি বীজের মধ্যে ২৫টি বীজই অঙ্কুরোদগমের জন্য উপযুক্ত। এটি ভবিষ্যতের জন্য এই প্রজাতিটিকে টিকিয়ে রাখা এবং বংশবৃদ্ধির নতুন আশা জাগিয়েছে।

কিপ ওয়েকহার্স্টের মিলেনিয়াম সিড ব্যাংক পার্টনারশিপ অফিসার অ্যালিস হাডসন লাইভ সায়েন্সকে বলেন, এই প্রকল্পের মাধ্যমে আমরা আশা করছি বর্তমানে আমাদের কাছে যে চারাগুলো বড় হচ্ছে, সেগুলো যখন ফুল ফোটার বয়সে পৌঁছাবে তখন তা থেকে আরও বীজ উৎপাদন করা সম্ভব হবে।

বিজ্ঞানীরা অবশ্য এই প্রজাতির দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নিয়ে এখনও শঙ্কিত। যেহেতু মাত্র একটি বুনো গাছ টিকে আছে, তাই এর জিনগত বৈচিত্র্য অত্যন্ত সীমিত। ফলে এদের মধ্যে প্রজননগত সমস্যা এবং কম উর্বরতার ঝুঁকি থেকে যায়। তা সত্ত্বেও, এই বীজ ব্যাংক একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা বলয় তৈরি করেছে। প্রকৃতিতে থাকা শেষ গাছটি যদি কোনও কারণে হারিয়েও যায়, বিজ্ঞানীদের কাছে এখন এমন কার্যকর বীজ এবং তরুণ চারা গাছ রয়েছে যা প্রজাতিটিকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করবে।

সূত্র: উইয়ন নিউজ

/এএস/
সম্পর্কিত
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
রোনালদো ছাড়াই চিলির বিপক্ষে পর্তুগালের লড়াকু জয়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে হন্ডুরাসকে হারালো আর্জেন্টিনা
বিশ্বকাপের আগে হন্ডুরাসকে হারালো আর্জেন্টিনা
রোমান্টিক ছবিতে কি অচল ত্রিশোর্ধ্ব নায়িকারা? প্রশ্ন তাপসী পান্নুর
রোমান্টিক ছবিতে কি অচল ত্রিশোর্ধ্ব নায়িকারা? প্রশ্ন তাপসী পান্নুর
পড়াশোনার ফাঁকে ‘পার্ট-টাইম’ কিছু করতে চান? দেখতে পারেন এই কাজগুলো
পড়াশোনার ফাঁকে ‘পার্ট-টাইম’ কিছু করতে চান? দেখতে পারেন এই কাজগুলো
গরমে বাড়ছে খাদ্যে বিষক্রিয়া, সংরক্ষণে অসতর্ক হলেই বিপদ
গরমে বাড়ছে খাদ্যে বিষক্রিয়া, সংরক্ষণে অসতর্ক হলেই বিপদ
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন