ফেনীর প্রবীণ সাংবাদিক ওসমান হারুন মারা গেছেন

ফেনী প্রতিনিধি
০৯ জুন ২০২৬, ১১:৩৩আপডেট : ০৯ জুন ২০২৬, ১১:৩৩

ফেনীর সিনিয়র সাংবাদিক, এনটিভি ও দৈনিক জনকণ্ঠের সাবেক জেলা প্রতিনিধি ওসমান হারুন মাহমুদ দুলাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, ওসমান হারুন মাহমুদ দুলাল দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুতে ফেনীর সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের নামাজে জানাজা মঙ্গলবার বাদ জোহর ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

সাংবাদিকতা পেশায় দীর্ঘ সময় ধরে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে তিনি সহকর্মী ও পাঠকমহলে বিশেষ সম্মান অর্জন করেছিলেন। ফেনীর সাংবাদিকতা অঙ্গনে তার অবদান ও মানবিক গুণাবলি সহকর্মী এবং শুভানুধ্যায়ীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
হাম উপসর্গে আরও ৩ মৃত্যু
আদ-দ্বীন হাসপাতাল এখন কী করবে
হজ শেষে দেশে ফিরলেন ৪৯৯৮২ হাজি, মৃত্যু ৪৯ জনের
সর্বশেষ খবর
গরমে ভোগান্তি নাকি বৃষ্টিতে স্বস্তি, আজ কেমন থাকবে আবহাওয়া
গরমে ভোগান্তি নাকি বৃষ্টিতে স্বস্তি, আজ কেমন থাকবে আবহাওয়া
বাজেটে বাড়তি বরাদ্দ, তবু স্বস্তি নেই বিচার বিভাগে
বাজেটে বাড়তি বরাদ্দ, তবু স্বস্তি নেই বিচার বিভাগে
টিভিতে আজকের খেলা (১২ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১২ জুন, ২০২৬)
প্রস্তাবিত বাজেট বাস্তবতা বিবর্জিত ও ঋণনির্ভর: নাহিদ ইসলাম
প্রস্তাবিত বাজেট বাস্তবতা বিবর্জিত ও ঋণনির্ভর: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
পেনশনের ৩০ শতাংশ গ্র্যাচুয়িটি পাবেন বেসরকারি চাকরিজীবীরা
পেনশনের ৩০ শতাংশ গ্র্যাচুয়িটি পাবেন বেসরকারি চাকরিজীবীরা
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
দেশে ফের ভূমিকম্প অনুভূত
দেশে ফের ভূমিকম্প অনুভূত