হজ শেষে দেশে ফিরলেন ৪৯৯৮২ হাজি, মৃত্যু ৪৯ জনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৬, ১৪:২৬আপডেট : ১১ জুন ২০২৬, ১৪:৪৫

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪৯ হাজার ৯৮২ হাজি। এর মধ্যে সরকারি মাধ্যমে ফেরা হাজির সংখ্যা ৪ হাজার ২৮৯। বেসরকারি মাধ্যমে ফিরেছেন ৪৫ হাজার ৬৯৩ জন। বুধবার (১০ জুন) রাত পর্যন্ত তারা দেশে ফেরেন। একই সময়ে সৌদিতে হজে গিয়ে মারা গেছেন ৪৯ জন। 

হজ বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।

দেশে ফেরা হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০ হাজার ৩৫৫ জনকে, সৌদি এয়ারলাইন্স ১৮ হাজার ৪৯৭ জনকে, ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৩৯ জনকে পরিবহন করেছে। অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে সৌদি আরব ত্যাগ করেছেন ৩ হাজার ৯১ জন।

এখন পর্যন্ত ফিরতি ফ্লাইট সংখ্যা ১১৬টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫০টি, সৌদি এয়ারলাইন্স ৪৬টি, ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি ফ্লাইট পরিচালা করেছে।

হজের গিয়ে সৌদি আরবের চিকিৎসা নিয়েছেন ৬১ হাজার ৪৭৩ জন। আর এখন পর্যন্ত দেশেটিতে মৃত্যু হয়েছে ৪৯ বাংলাদেশি হাজির।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করেন। হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ২১ মে। অন্যদিকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

/আইএ/আরকে/
সম্পর্কিত
শাহ আবদুল করিমের শেষ ১০ দিন যেভাবে কেটেছে
কবি সৈয়দ তাকি মোহাম্মদ মারা গেছেন
হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু
সর্বশেষ খবর
শাহ আবদুল করিমের শেষ ১০ দিন যেভাবে কেটেছে
শাহ আবদুল করিমের শেষ ১০ দিন যেভাবে কেটেছে
কবি সৈয়দ তাকি মোহাম্মদ মারা গেছেন
কবি সৈয়দ তাকি মোহাম্মদ মারা গেছেন
রাজধানীর শাহবাগ এলাকা থেকে দুই মরদেহ উদ্ধার
রাজধানীর শাহবাগ এলাকা থেকে দুই মরদেহ উদ্ধার
লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার
লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে