স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৩ আগস্ট ২০২২, ১২:৩৩আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১২:৩৩

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে জসিম উদ্দিন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) রাতে উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ ঝিড়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগীর নাম রিনা আক্তার (৩০)। তিনি একই গ্রামের মহরম আলীর মেয়ে। জসিম ওই গ্রামের দুখু মিয়ার ছেলে। রিনা তার প্রথম স্ত্রী। তাদের তিন সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জসিম উদ্দিন এলাকায় মাদকসেবী ও বিক্রেতা হিসেবে পরিচিত। কয়েক মাস আগে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করেন। সপ্তাহখানেক আগে জসিমকে না জানিয়ে তিন সন্তানকে বাড়িতে রেখে কুলিয়ারচর উপজেলার আগরপুরচলে যান রিনা। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফিরে এলে দুই জনের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে রিনাকে পেটাতে থাকেন। লাঠির আঘাতে মাটিতে ঢলে পড়েন রিনা। রাত ১১টার দিকে গুরুতর আহতাবস্থায় সিএনজিচালিত অটোরিকশায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান জসিম। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে হাসপাতাল থেকে জসিমকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় রাতেই রিনার বাবা মহররম আলী বাদী হয়ে তাকে আসামি করে কটিয়াদী মডেল থানায় হত্যা মামলা করেন।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জসিমকে আজ আদালতে সোপর্দ করা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
নামাজের কথা বলে পালিয়ে যাওয়া ‘বিএনপি নেতা’ গোলাম আজম গ্রেফতার  
ফ্ল্যাট বাসায় দুই সন্তানের মায়ের গলা কাটা লাশ
অনলাইনে বিক্রির জন্য বাড়িতে রাখা ছিল ১৬টি পাখি, গ্রেফতার ২ 
সর্বশেষ খবর
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা