কৃষক মনির হত্যাকাণ্ড: দুই ভাই ও ছয় ছেলেসহ ১৩ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৩আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৩

কিশোরগঞ্জের করিমগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে কৃষক মনির মিয়া হত্যা মামলায় ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত সবাই নিহতের আত্মীয়স্বজন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ নুরুল আমিন বিপ্লব এ রায় দেন। এ সময় আদালতে ১৩ আসামির সবাই উপস্থিত ছিল।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলো- করিমগঞ্জ উপজেলার ভাটিয়া-মিরপাড়া গ্রামের মৃত রজব আলীর ছেলে মজিবুর রহমান (৬৫), তার ভাই হাবিবুর রহমান (৬৩); মজিবুর রহমানের তিন ছেলে শামীম মিয়া (৪০), মো. আরিফ (৩১) আমিনুল (৩৭) ও ভাতিজা রাশিদ (৫৫); হাবিবুর রহমানের তিন ছেলে মুখলেছ (৩২), কামরুল (২৯) ও রানা (২৫); মৃত রহমানের ছেলে ফাইজুল (৫০) ও তার ছেলে মনির (২৯), মৃত হাবিল মিয়ার ছেলে শাহীন (৪০) এবং ছয়ব আলীর ছেলে হাদিস মিয়া (৫০)।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, জেলার করিমগঞ্জের ভাটিয়া-মিরপাড়া গ্রামের বাসিন্দা কৃষক মনির মিয়ার সঙ্গে জমিজমা নিয়ে তার চাচাতো ভাই ও অন্য আত্মীয়স্বজনের সঙ্গে বিরোধ ছিল। এ নিয়ে দুপক্ষের মধ্যের প্রায়ই ঝগড়াঝাঁটি হতো। গত ২০২০ সালের ১০ এপ্রিল বিকাল ৪টার দিকে আসামিরা মনিরসহ তার সহযোগী আরও দুজনকে ১৪ থেকে ১৫ জন মিলে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তিন জন আহত হয়। তবে মনিরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ এপ্রিল মনিরের মৃত্যু হয়। নিহত মনির ভাটিয়া-মীরপাড়া গ্রামের মৃত মো. গনি মিয়ার ছেলে।

এ ঘটনায় মনিরের ছোট ভাই আইন উদ্দিন ১২ এপ্রিল রাতে আসামি হিসেবে ১৪ জনের নাম উল্লেখ করে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা করিমগঞ্জ থানার ওসি (তদন্ত) নাহিদ হাসান সুমন একমাত্র নারী আসামি লুৎফাকে বাদ দিয়ে বাকি ১৩ আসামির বিরুদ্ধে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি (সরকারি কৌঁসুলি) অ্যাডভোকেট জালাল উদ্দিন জানান, যাদের নামে চার্জশিট দেওয়া হয়েছে, তাদের সবার সাজা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ফ্ল্যাট বাসায় দুই সন্তানের মায়ের গলা কাটা লাশ
ব্রাহ্মণবাড়িয়ায় গোলাগুলিতে নিখোঁজ যুবকের লাশ মিললো নরসিংদীর মেঘনায়
৮ দিনে বিচার শেষ, আদালত বললেন ‌‘শিশুধর্ষণ মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ’
সর্বশেষ খবর
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা