চলন্ত বাসে আগুন, লাফিয়ে নামতে গিয়ে যাত্রীর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৬, ০২:৪৭আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০২:৪৭

মাদারীপুরের ডাসার উপজেলায় সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময় লাফিয়ে নামতে গিয়ে চাকার নিচে পড়ে একজনের মৃত্যু হয়েছে।

ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুর মেলকাই এলাকায় রবিবার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। চলন্ত অবস্থায় আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটিতে আগুন লাগার সঙ্গে সঙ্গেই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। গাড়ি পুরোপুরি থামার আগেই অনেক যাত্রী জীবন বাঁচাতে লাফিয়ে নামার চেষ্টা করেন। এ সময় একজন যাত্রী লাফ দিতে গিয়ে বাসের চাকার নিচে পড়ে নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী।

এদিকে আগুন দ্রুত পুরো বাসে ছড়িয়ে পড়ায় সেটির বেশিরভাগ অংশ পুড়ে যায়। দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে এক ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক করে। 

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খোকন জমাদ্দার বলেন, ‘‘আমরা ঘটনাস্থলে এসে জানতে পারি, গাড়িতে আগুন লাগার পর যাত্রীরা দ্রুত নামার চেষ্টা করেন। গাড়ি থামানোর আগেই অনেকে লাফিয়ে নামতে গেলে একজন চাকার নিচে পড়ে যান। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করি। কিন্তু ততক্ষণে তিনি মারা যান। নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।’’

/এএম/এমএএল/
সম্পর্কিত
রাজধানীতে বাসে আগুন
বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন
সাভারে পার্কিং করা বাসে আগুন
সর্বশেষ খবর
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা