স্বস্তির খবর পেলেন ছাত্রলীগের ৩৭ নেতাকর্মী

জাবি প্রতিনিধি
১৬ জুন ২০২৬, ১৪:৪৩আপডেট : ১৬ জুন ২০২৬, ১৪:৪৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলাসহ ক্যাম্পাসে সংঘটিত নানা ঘটনার সঙ্গে জড়িত থাকা অভিযোগে শাস্তি পাওয়া ছাত্রলীগের ৩৭ নেতাকে স্বস্তির খবর দিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। আগে বিভিন্ন মেয়াদে শাস্তি দিলেও সেটি পুনর্বিবেচনা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) ভোর ৫টার দিকে দীর্ঘ সিন্ডিকেট সভা শেষে নতুন প্রশাসনিক ভবনের একটি কক্ষে সাংবাদিক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।

ছাত্র আন্দোলনের সময় ১৪ জুলাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে, ১৫ জুলাই তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে এবং উপাচার্যের বাসভবনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গত বছরের ৪ আগস্ট ছাত্রলীগের ১৮৯ জন নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তবে সাজাপ্রাপ্তদের অনেকের আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ৪৩ জন শিক্ষার্থীর শাস্তি পুনর্বিবেচনা করা হয়েছে। এর মধ্যে ৩৭ জনের শাস্তি কমেছে।

উপাচার্য জানান, আগে চিরতরে বহিষ্কার হওয়া ২১ জনের মধ্যে পাঁচ জনকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। বাকিদের মধ্যে আট জনের সাজা কমিয়ে দুই বছর এবং পাঁচ জনের সাজা কমিয়ে এক বছর করা হয়েছে। দুই বছরের বহিষ্কারাদেশ পাওয়া আট শিক্ষার্থীর মধ্যে ছয় জনকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। সনদ বাতিল হওয়া ১২ জনের মধ্যে পাঁচ জনকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। বাকিদের মধ্যে চার জনের সনদ বাতিলের মেয়াদ কমিয়ে এক বছর করা হয়েছে এবং তিন জনের ক্ষেত্রে দুই বছরের মেয়াদ বহাল রাখা হয়েছে।

সাময়িক বহিষ্কারে থাকা দুই জনের মধ্যে একজনের শাস্তি বহাল রাখা হয়েছে এবং অপরজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া বাকি ব্যক্তিদের শাস্তি বহাল আছে।

/এফআর/
সম্পর্কিত
জাবির ৯ শিক্ষকের পদাবনতি ও বেতন কমলো
শিবির নেতার ‘গুম নাটকের’ প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ
বুড়িগঙ্গা থেকে জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
সক্রিয় মৌসুমি বায়ু, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
সক্রিয় মৌসুমি বায়ু, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
অভিযোগ-সমালোচনার মধ্যেই মানিকগঞ্জ থেকে বদলি প্রকৌশলী আজিজ
অভিযোগ-সমালোচনার মধ্যেই মানিকগঞ্জ থেকে বদলি প্রকৌশলী আজিজ
৬ গোল আর দুই লাল কার্ডে বিধ্বস্ত কাতার
৬ গোল আর দুই লাল কার্ডে বিধ্বস্ত কাতার
নরসিংদীর সংঘর্ষে পুলিশের ভেস্ট পরিহিত মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৪
নরসিংদীর সংঘর্ষে পুলিশের ভেস্ট পরিহিত মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৪
সর্বাধিক পঠিত
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে