যেসব অভিযোগে এমপির ছেলে আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ জুন ২০২৬, ২২:৩৫আপডেট : ২১ জুন ২০২৬, ২২:৩৮

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে আটক করেছে পুলিশ। চাঁদাবাজি ও হয়রানিসহ ভুক্তভোগীদের সুনির্দিষ্ট একাধিক অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় সজীবকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে তাকে বিকাল ৫টার দিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়। তার বাবা আজহারুল ইসলাম সোনারগাঁ থানা বিএনপির সভাপতি।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চাঁদাবাজি ও হয়রানিসহ ভুক্তভোগীদের সুনির্দিষ্ট একাধিক অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সজীবকে আটক করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ডিএমপির কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে।’ 

তিনি বলেন, ‘তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা তাকে নিয়ে এসেছিলাম। আরও অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।’ 

ঢাকা ও নারায়ণগঞ্জে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে উল্লেখ করে তারেক আল মেহেদী বলেন, ‘তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আছে। তদন্তের স্বার্থে এগুলো বলা যাচ্ছে না। তার কাছ থেকে আমরা তথ্য নিয়েছি। এগুলো যাচাই-বাছাই করছি। তার বিরুদ্ধে অনেকে অভিযোগ করেছেন, তাদের কারও নাম বলছি না। আমাদের কাছে তার বিরুদ্ধে অন্তত ছয়টি অভিযোগ এসেছে। এছাড়া ঢাকায় তার বিরুদ্ধে আরও কয়েকটি অভিযোগ আছে। এর মধ্যে চাঁদাবাজি, হয়রানি, নারীঘটিত বিষয় এবং হুমকি উল্লেখযোগ্য। তবে সজীবের বিরুদ্ধে তারা অভিযোগ করলেও এখনও মামলা করেননি। এ ছাড়া তার বিরুদ্ধে চলমান কোনও মামলা নেই।’

/এএম/ 
সম্পর্কিত
নিরাপত্তায় ঢাকা ও ফাঁকা গোপালগঞ্জ: এসপি বললেন, ‘এখানকার মানুষ শান্তিপ্রিয়’
সংসদে জামায়াত নিষিদ্ধের দাবি ফ্যাসিবাদী কায়দার পুনরাবৃত্তি: নাজিব মোমেন
ছাত্রলীগ করা ছেলেকে ‘ত্যাজ্য’ ঘোষণা করে বাবা বললেন ‘আমি বিএনপি করি’
সর্বশেষ খবর
বেনজীরের পর কার পালা, ১১ জনকে ফেরাতে ইন্টারপোলে দুদক
বেনজীরের পর কার পালা, ১১ জনকে ফেরাতে ইন্টারপোলে দুদক
টিভিতে আজকের খেলা (২৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৪ জুন, ২০২৬)
জমে উঠেছে ক্রোয়েশিয়া-পানামা ম্যাচ
জমে উঠেছে ক্রোয়েশিয়া-পানামা ম্যাচ
‘প্রেমের সম্পর্ক জানিয়ে দেওয়ায়’ ১১ বছরের শিশুকে হত্যা করে ১৪ বছরের কিশোর
‘প্রেমের সম্পর্ক জানিয়ে দেওয়ায়’ ১১ বছরের শিশুকে হত্যা করে ১৪ বছরের কিশোর
সর্বাধিক পঠিত
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা