সংসদে জামায়াত নিষিদ্ধের দাবি ফ্যাসিবাদী কায়দার পুনরাবৃত্তি: নাজিব মোমেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৩ জুন ২০২৬, ২৩:২২আপডেট : ২৩ জুন ২০২৬, ২৩:২২

দেশের ব্যাংকিং খাতের নাজুক অবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সংবিধানে ‘জুলাই সনদ’ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং মসজিদের ওপর নিয়ন্ত্রণ আরোপের চেষ্টার তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন (নাজিব মোমেন)।

তিনি বলেছেন, সরকারি দলীয় কিছু সংসদ সদস্য ফ্যাসিবাদী কায়দায় আবারও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি তুলছেন।

মঙ্গলবার (২৩ জুন) সংসদ ভবন প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নাজিব মোমেন বলেন, যেহেতু আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতায় বিশ্বাসী, সেহেতু আমাদের সংসদ সদস্যদের অবস্থা—ঋণ খেলাপি, স্বাস্থ্যগত অবস্থা ও সংসদে উপস্থিতি—এসব বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ‘ঋণ খেলাপি’ জাতীয় সমস্যা উল্লেখ করে তিনি বলেন, ব্যাংকিং খাত অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। এ বিষয়ে সরকারের জবাবদিহিতা প্রয়োজন।

সংসদ সদস্য নাজিব মোমেন আরও বলেন, কয়েকদিন ধরে দেখা যাচ্ছে কিছু সরকারি দলীয় সংসদ সদস্য ফ্যাসিবাদী ভাষায় জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি তুলছেন। একই ধরনের বক্তব্যে মসজিদে রাজনৈতিক আলোচনা নিষিদ্ধের কথাও বলা হচ্ছে, যা তিনি উদ্বেগজনক বলে মন্তব্য করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলেও দাবি করেন তিনি। গাইবান্ধায় এক ব্যক্তিকে হত্যাসহ বিভিন্ন সহিংস ঘটনার উল্লেখ করে তিনি বলেন, সারাদেশে খুন ও ধর্ষণের ঘটনা বেড়েছে এবং ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে।

তিনি বলেন, এ বিষয়ে ৬৮ বিধিতে একটি জনগুরুত্বপূর্ণ আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে তা গ্রহণ করা হয়নি।

তিনি আরও অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে তুলনামূলক তুচ্ছ বিষয়ে বিবৃতি দিলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছে না।

মাদকের বিষয় নিয়ে দ্রুত একটি বেসরকারি বিল আনার পরিকল্পনার কথাও জানান তিনি।

মসজিদে রাজনৈতিক বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ধর্মীয় বিষয়গুলো নিয়ে মসজিদে আলোচনা করা মুসল্লিদের অধিকার। এসব নিয়ন্ত্রণের চেষ্টা ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ।

/এসএমএ/এম/
সম্পর্কিত
আ.লীগের শোডাউন: পাল্টাপাল্টি দোষারোপ সরকারি ও বিরোধী দলের 
দিনে বিএনপি, রাতে গুপ্ত ষড়যন্ত্র করে সাতক্ষীরার চারটি আসনে বিএনপিকে হারানো হয়েছে: আইনমন্ত্রী
দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা ১১ দলীয় ঐক্যের  
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৪ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৪ সেপ্টেম্বর, ২০২৬)
যে কলেজ থেকে তিন বছরে মেডিক্যালে চান্স পেয়েছেন ১৬১ শিক্ষার্থী
যে কলেজ থেকে তিন বছরে মেডিক্যালে চান্স পেয়েছেন ১৬১ শিক্ষার্থী
মুসলিম না হিন্দু বিতর্কের অবসান, ইসলামী রীতিতে দাফন করা হলো সেই ব্যক্তিকে
মুসলিম না হিন্দু বিতর্কের অবসান, ইসলামী রীতিতে দাফন করা হলো সেই ব্যক্তিকে
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
গাড়িতে রাত কাটানো মিঠুনের আজকের বাংলো যেন রাজপ্রাসাদ
গাড়িতে রাত কাটানো মিঠুনের আজকের বাংলো যেন রাজপ্রাসাদ