বিজিবির দৃঢ়তায় চার দিন পর ১২ জনকে সীমান্ত থেকে ফেরত নিলো বিএসএফ

কুষ্টিয়া প্রতিনিধি
১৫ জুন ২০২৬, ১২:৫২আপডেট : ১৫ জুন ২০২৬, ১২:৫২

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুরে বিএসএফের পুশইনের চেষ্টার তিন দিন পর সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা নারী-শিশুসহ ১২ জনকে ফেরত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সোমবার (১৫ জুন) দৌলতপুর উপজেলার বিলগাথুয়া ১৪৮/৩ এস সীমান্ত পিলার এলাকা থেকে তাদেরকে ফেরত নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

বর্ডার গার্ড বাংলাদেশের (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার বেলা ১১টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা নারী-শিশুসহ ১২ জনকে ফেরত নিয়ে যায়। তবে এ বিষয়ে আজ কোনও পতাকা বৈঠক হয়নি।

প্রসঙ্গত, শুক্রবার (১২ জুন) ভোরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় স্থানীয় ও টহলরত বিজিবি সদস্যরা টের পেয়ে তাদের পুনরায় ভারত সীমান্তে ফেরত পাঠায়। এরপর টানা তিন দিন ভারতীয় সীমান্তের শূন্যরেখায় অবস্থান করেছেন ওই ১২ জন।

/এফআর/
সম্পর্কিত
চার দিন ধরে পড়ে আছি, বাচ্চাগুলার মুখের দি‌কে তাকায় সরাই নেন
বিধানসভা নির্বাচনের পর সীমান্তে ৩৬টি ‘পুশইন’ চেষ্টা ঠেকিয়েছে বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী 
বিএসএফের ‘পুশইন’ সীমান্তে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে: সাইফুল হক
সর্বশেষ খবর
চার দিন ধরে পড়ে আছি, বাচ্চাগুলার মুখের দি‌কে তাকায় সরাই নেন
চার দিন ধরে পড়ে আছি, বাচ্চাগুলার মুখের দি‌কে তাকায় সরাই নেন
শেষ মুহূর্তে পানামার হৃদয় ভাঙলো ঘানা
শেষ মুহূর্তে পানামার হৃদয় ভাঙলো ঘানা
ফ্ল্যাট বাসায় দুই সন্তানের মায়ের গলা কাটা লাশ
ফ্ল্যাট বাসায় দুই সন্তানের মায়ের গলা কাটা লাশ
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সর্বাধিক পঠিত
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা