সরকারি খাদ্যগুদাম থেকে ভালোটা সরিয়ে রাখা হচ্ছে নিম্নমানের চাল, দুদকের মামলা

নওগাঁ প্রতিনিধি
০১ মে ২০২৪, ১০:২৭আপডেট : ০১ মে ২০২৪, ১০:৩৪

সরকারি খাদ্যগুদাম থেকে ভালো মানের চাল বের করে অধিক মুনাফা লাভের আশায় অপেক্ষাকৃত নিম্নমানের চাল প্রবেশ করানোর অপরাধে নওগাঁর মহাদেবপুরে খাদ্যগুদামের দুই কর্মকর্তাসহ তিন জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত পরিচয়ের আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর আহমদ বাদী হয়ে এ মামলা করেন। রাতে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত নওগাঁ জেলা কার্যালয়ের উপপরিচালক মাহমুদুর রহমান।

মামলার আসামিরা হলেন নওগাঁ শহরের খাস-নওগাঁ মহল্লার বাসিন্দা খাদ্যগুদামের খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম (৪৬), বদলগাছী থানার দ্বাড়িশন গ্রামের বাসিন্দা ও উপখাদ্য পরিদর্শক রাশেদুল ইসলাম (৪৯) ও মহাদেবপুর থানার চকগোবিন্দপুর গ্রামের বাসিন্দা খাদ্যগুদামের শ্রমিক সর্দার আজমের আলী (৫২)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মহাদেবপুর উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মোহাজের হাসান গত দুই বছর ধরে কর্মরত আছেন। গত ১৭ এপ্রিল সকাল ১০টার দিকে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান সোহাগ এলএসডি’র ১ নম্বর গুদামের দক্ষিণ পার্শ্বে একটি ট্রাক দাঁড়ানো অবস্থায় দেখতে পান। এ সময় তিনি উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মোহাজের হাসানকে ফোনে ডেকে নেন। এরপর সেখানে উপখাদ্য পরিদর্শক রাশেদুল ইসলাম ও আজমের আলীকে দেখতে পান। ওই ট্রাক থেকে অপেক্ষাকৃত নিম্নমানের ৩০০ বস্তা চাল ১ নম্বর গুদামে রাখা হয়েছে। বাকি ১২০ বস্তা চাল গুদামজাত করার অপেক্ষায় ট্রাকের ওপরে আছে। খাদ্যনিয়ন্ত্রক মোহাজের হাসানের কাছে গুদামের ভেতরে চাল ঢোকানোর কোনও সরকারি নির্দেশনা আছে কিনা জানতে চান ইউএনও। মোহাজের হাসান সাফ জানিয়ে দেন এমন কোনও নির্দেশনা নেই।

এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে রাশেদুল ইসলাম ও আজমের আলী কোনও সদুত্তর দিতে পারেননি। খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনিও কোনও জবাব দিতে পারেননি। এ ছাড়া তার (আতিকুল ইসলাম) জানাশোনাতেই চালের বস্তাগুলো পরিবর্তন করা হচ্ছিল বলে জানা যায়। পরে পুলিশে খবর দিলে ইউএনও’র নির্দেশে মোট ৪২০ বস্তা (প্রতিটি ৩০ কেজি) চালসহ ট্রাক থানায় পাঠানো হয়। সেই সঙ্গে ১ নম্বর গুদামটি সিলগালা করা হয়।

মামলার বাদী দুর্নীতি দমন কমিশন সমন্বিত নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর আহমদ বলেন, ‘আতিকুল ইসলাম, রাশেদুল ইসলাম ও আজমের আলীসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন মিলে পরস্পর যোগসাজশে অধিক মুনাফা লাভের আশায় ভালো মানের চাল গুদামের মধ্য থেকে বের করে অপেক্ষাকৃত নিম্নমানের চাল গুদামের মধ্যে ঢোকানোর চেষ্টা করছিল। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ধর্ষক-মাদকের পক্ষে তদবির করলে তাকেও জেলে পাঠানো হবে: আইনমন্ত্রী
ধর্ষণে ১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, মামলার পর স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
কাজীপাড়ায় ফ্ল্যাটে শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা, হয়নি রহস্যভেদ 
সর্বশেষ খবর
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা