নওগাঁয় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

নওগাঁ প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৫, ২১:৫৯আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ২১:৫৯

নওগাঁর মান্দা উপজেলায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছেন।

গ্রেফতারকৃতরা হলো- মান্দার ছোট বেলালদহ গ্রামের সোলাইমান আলীর ছেলে রফিকুল ইসলাম (২৯), বড়পই গ্রামের সাইফুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৯), বিজয়পুর প্রিন্সিপালের মোড় এলাকার মোজাহার আলীর ছেলে আসাদুজ্জামান (২৯) ও বিজয়পুর মধ্যপাড়ার আবদুস সাত্তারের ছেলে নাসির উদ্দিন (২৯)।

মামলার এজাহার থেকে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূর স্বামী পিকআপের চালক। তারা উপজেলার একটি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ঈদ উপলক্ষে গত রবিবার এ দম্পতির একমাত্র মেয়েকে ভুক্তভোগীর বাবার বাড়িতে রেখে আসেন। ওই দিন রাতে স্বামী পিকআপ চালানোর জন্য বাইরে গেলে বাড়িতে একা ছিলেন গৃহবধূ। রাত সাড়ে ১০টার দিকে আসামি স্বাধীন বাসায় এসে তার নাম ধরে ডাকাডাকি করে। গৃহবধূ দরজা খুললে ছয়-সাত জন যুবক ভেতরে ঢুকে মুখ চেপে ধরে ঘরে নিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। একপর্যায়ে তার চিৎকারে আশপাশের লোকজন এসে চার জনকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় সোমবার বিকালে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা দুই-তিন জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। মামলার চার আসামিকে গ্রেফতার করে সোমবার আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে। হাসপাতালে ওই নারীর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

/এএম/
সম্পর্কিত
নামাজের কথা বলে পালিয়ে যাওয়া ‘বিএনপি নেতা’ গোলাম আজম গ্রেফতার  
ধর্ষক-মাদকের পক্ষে তদবির করলে তাকেও জেলে পাঠানো হবে: আইনমন্ত্রী
ধর্ষণে ১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, মামলার পর স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা