ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৬, ১৫:২১আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১৫:২১

নওগাঁর মান্দায় অজ্ঞাত পরিচয় (৩৮) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার খাজুরিয়া বিল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ধারণা, বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে।

থানা-পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে বিলের মধ্যে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। এ ছাড়া যেখানে লাশটি পড়েছিল সেখান থেকে প্রায় ৩০০ মিটার দূরে একটি খুঁটিতে লাগানো তিনটি ট্রান্সফরমারের মধ্যে দুটি ট্রান্সফরমার নিচে পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। তবে ট্রান্সফরমারগুলো থেকে কোনও যন্ত্রাংশ চুরি হয়নি। ওই খুঁটি থেকে একটি গভীর নলকূপে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। সম্ভবত ট্রান্সফরমারের তামার তার ও যন্ত্রাংশ চুরির উদ্দেশে গিয়ে মারা যান।
   
মান্দা থানার ওসি কে এম মাসুদ রানা বলেন, ফসলি মাঠে ধানের ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের শরীরে তেমন কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশটি যেখানে পাওয়া গেছে সেখান থেকে প্রায় ৩০০ মিটার দূরে একটি বিদ্যুতের খুঁটি থেকে দুটি ট্রান্সফরমার নিচে নামানো ছিল। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু থাকতে পারে।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি নওগাঁ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর সুনির্দিষ্টভাবে বলা যাবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোনের তার চুরি, ক্রেতা মাহাবুব কারাগারে
মধ‍্যরাতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরি
বিদেশ থেকে আনা ৬ কোটি টাকার মালামাল গায়েব করলো কে?
সর্বশেষ খবর
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা