৯ জনকে পুশইন, প্রতিরোধ করে সীমান্তে বিজিবি-স্থানীয়দের অবস্থান

কুড়িগ্রাম প্রতিনিধি
১৪ জুন ২০২৬, ১৩:৩৬আপডেট : ১৪ জুন ২০২৬, ১৩:৩৬

কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া ও ইজলামারী সীমান্তপথে নারী শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তা‌দের‌কে কাঁটাতারের এপারে বাংলাদেশ প্রান্তে ঠেলে দেওয়া হ‌য়ে‌ছে। বর্তমানে তারা সেখানেই অবস্থান করছেন।

রবিবার (১৪ জুন) ভোর ৬টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্ত এবং সদর ইউনিয়নের ইজলামারী সীমান্তে এ ঘটনা ঘটে।

বি‌জি‌বি জানায়, গয়টাপাড়া সীমান্ত পথে এক নারী, দুই শিশু ও তিন যুবককে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা ক‌রে বিএসএফ। অন্যদিকে ইজলামারী সীমান্ত পথে আরও তিন জন‌কে বাংলা‌দে‌শে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু বি‌জি‌বি ও স্থানীয় বাসিন্দাদের প্রতি‌রোধে পিছু হটে বিএসএফ। তবে ঠেলে দেওয়া ৯ জন কাঁটাতারের এপারে ভারতীয় ভূখণ্ডে অবস্থান করছে।

এদিকে সীমান্তে জড়ো করা ব্যক্তিদের বাংলাদেশের নাগরিক দাবি করেছে বিএসএফ। বি‌জি‌বি তা‌দের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছে।

উদ্ভূত পরিস্থিতিতে কোম্পা‌নি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করেছে বি‌জি‌বি-‌বিএসএফ। তবে কোনও সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হ‌য়ে‌ছে বলে জানিয়েছে বি‌জি‌বি।

দুপুর ১২টা পর্যন্ত পাওয়া খবরে সীমান্তে অস্থিরতা চলছে। ঘটনাস্থলে স্থানীয় জনপ্রতি‌নি‌ধিসহ গ্রামবাসীরা অবস্থান নিয়েছে। সতর্ক অবস্থায় রয়েছে বি‌জি‌বি।

এ বিষয়ে জামালপুর ৩৫-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, উদ্ভূত পরিস্থিতিতে বি‌জি‌বি সীমান্তে জনবল ও নজরদারি বৃদ্ধি করেছে। স্থানীয়রা বিজিবিকে সহায়তা করছে।

বিএসএফের পক্ষ থেকে ঠেলে দেওয়া‌দের বাংলাদেশি নাগরিক দাবি করা প্রসঙ্গে বি‌জি‌বি অধিনায়ক বলেন, তারা বাংলাদেশি কি না তা নিশ্চিত হ‌তে পরিচয় যাচাই করা হচ্ছে। বাংলাদেশি হলেও তা‌দের‌কে আইনিভা‌বে পাঠা‌তে বলা হ‌য়ে‌ছে বিএসএফকে।

/এফআর/
সম্পর্কিত
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
চার দিন ধরে পড়ে আছি, বাচ্চাগুলার মুখের দি‌কে তাকায় সরাই নেন
বিএসএফের ‘পুশইন’ সীমান্তে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে: সাইফুল হক
সর্বশেষ খবর
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা