বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

সিলেট প্রতিনিধি
২২ জুন ২০২৬, ১৩:৪৬আপডেট : ২২ জুন ২০২৬, ১৩:৪৬

বিদায়ের আগে চা বাগানের শ্রমিক মঙ্গল দাসের বিদ্যুতের বকেয়া বিল ২০ হাজার টাকা পরিশোধ করে দিলেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। ফলে দীর্ঘ কারাভোগের পর অবশেষে মুক্তি পেলেন মঙ্গল দাস।

বিমানবন্দর এলাকার কেওয়াছড়া চা বাগানের বিরাশ দাসের ছেলে মঙ্গল দাস বিদ্যুতের বকেয়া বিল ২০ হাজার টাকা দিতে না পারায় গত বছরের ১৮ ডিসেম্বর থেকে কারাভোগ করছিলেন। একসময় কারাগার পরিদর্শনে গিয়ে মঙ্গল দাসের সঙ্গে দেখা হয় জেলা প্রশাসক সারওয়ার আলমের। বিষয়টি জানার পর তিনি সহায়তার আশ্বাস দেন।

সেই আশ্বাসের ভিত্তিতে গত ১১ মার্চ মঙ্গল দাসের জামিনের আদেশ দেন যুগ্ম জেলা ও দায়রা জজ বিদ্যুৎ আদালত সিলেটের বিচারক আনোয়ারুল কবির। পরদিন কারাগার থেকে মুক্তি পান মঙ্গল দাস।

কিন্তু বকেয়া বিল পরিশোধ না হওয়ায় গত ২২ এপ্রিল পুনরায় মঙ্গল দাসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিদ্যুৎ আদালতের বিচারক। সেই পরোয়ানার ভিত্তিতে গত ১৭ জুন বুধবার সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশ মঙ্গল দাসকে গ্রেফতার করে আদালতে পাঠায়।

অবশেষে রবিবার (২১ জুন) জেলা প্রশাসক মঙ্গল দাসের বিদ্যুতের বকেয়া বিল ২০ হাজার টাকা পরিশোধ করে দেন। বকেয়া বিল পরিশোধ হওয়ার পর যুগ্ম জেলা ও দায়রা জজ বিদ্যুৎ আদালতের বিচারক আনোয়ারুল কবির মঙ্গল দাসের জামিনের আদেশ দেন। এরপর জামিননামা কারাগারে প্রেরণ করা হয়।

বিদ্যুৎ আদালতের বেঞ্চ সহকারী মো. উজ্জ্বল মিয়া জানান, জামিনের আদেশ দেওয়ার পর মঙ্গল দাসকে মুক্তির জন্য জামিননামা কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে ন্যস্ত করা হয়। যদিও প্রজ্ঞাপনে প্রত্যাহারের নির্দিষ্ট কোনও কারণ উল্লেখ করা হয়নি।

তবে স্থানীয় লোকজন বলছেন, হজরত শাহজালাল (রহ.)-এর দরগাহে থাকা দানের তিনটি ডেগ সিলগালা করার তিন দিনের মাথায় সিলেটের জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। তারা বলছেন, দানবাক্স ও তহবিল ব্যবস্থাপনা এবং মাজার এলাকায় মাদক বন্ধের পদক্ষেপ নেওয়ায় ডিসিকে প্রত্যাহার করা হয়।

/এএম/
সম্পর্কিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
প্রস্তাবিত জাতীয় বাজেট শ্রমজীবী মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ: জাতীয় শ্রমিক শক্তি
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
সর্বশেষ খবর
পানামাকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল ক্রোয়েশিয়া
পানামাকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল ক্রোয়েশিয়া
উত্তরে বন্যার শঙ্কা, আরও কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
উত্তরে বন্যার শঙ্কা, আরও কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
বেনজীরের পর কার পালা, ১১ জনকে ফেরাতে ইন্টারপোলে দুদক
বেনজীরের পর কার পালা, ১১ জনকে ফেরাতে ইন্টারপোলে দুদক
টিভিতে আজকের খেলা (২৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা