‘শিক্ষায় এআই নির্ভরতা দীর্ঘমেয়াদে ভালো ফল বয়ে আনবে না’

আসাদ আবেদীন জয়
১২ জুন ২০২৬, ০৪:২২আপডেট : ১২ জুন ২০২৬, ০৪:২২

শিক্ষা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভরতা বাড়ানোর সরকারি পরিকল্পনা নিয়ে সতর্কতার কথা বলেছেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। তার মতে, প্রশাসনিক ও বিশ্লেষণধর্মী কাজে এআই কার্যকর হলেও শিক্ষাব্যবস্থাকে অতিরিক্ত এআই নির্ভর করা দীর্ঘমেয়াদে ভালো ফল বয়ে আনবে না।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটে শিক্ষাপ্রতিষ্ঠানে এআইভিত্তিক শিক্ষা, স্মার্ট ক্লাসরুম, মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং ডিজিটাল কনটেন্ট সম্প্রসারণের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়। এর প্রতিক্রিয়ায় বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা বলেন তানভীর হাসান জোহা।

তিনি বলেন, ‘এআই দিন দিন মানুষের চিন্তাশক্তিকে দুর্বল করে দিচ্ছে। মানুষের নিজস্ব ভাবনার জায়গা সংকুচিত হচ্ছে। এমনকি এখন অনেকেই একটি সাধারণ এসএমএস বা বেসিক ই-মেইল পর্যন্ত নিজে লিখতে চান না। অনেক ক্ষেত্রে সরাসরি চ্যাটজিপিটি-নির্ভর লেখালেখির প্রবণতা তৈরি হয়েছে।’

তবে শিক্ষা খাতে এআই ব্যবহারের পুরোপুরি বিরোধিতা করেন না জোহা। তার মতে, শিক্ষার্থীদের অংশগ্রহণ, ক্লাসে উপস্থিতি, শিক্ষকদের পারফরম্যান্স মূল্যায়ন কিংবা প্রশাসনিক ও বিশ্লেষণধর্মী কাজে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, ‘যুগের চাহিদার কারণে শিক্ষার্থীদের এআই সম্পর্কে জানতে হবে, এতে কোনও সন্দেহ নেই। তবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যুক্তরাষ্ট্র, জার্মানির মতো দেশগুলো মূলত এআই ব্যবহার করার চেয়ে এআই প্রযুক্তি তৈরির সক্ষমতা অর্জনের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। আমাদেরও সেই নির্ভরশীলতার বিষয়টি বিবেচনায় নিতে হবে।’

জোহা মনে করেন, এআইভিত্তিক শিক্ষাব্যবস্থা চালুর আগে নীতিগত পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা, গবেষণা এবং অংশীজনদের সঙ্গে আলোচনা প্রয়োজন।

তিনি বলেন, ‘বাংলাদেশের কোমলমতি শিক্ষার্থীদের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর কতটুকু নির্ভরশীলতা তৈরি করা হবে, সে বিষয়ে গভীর চিন্তাভাবনা জরুরি। গুণীজনদের নিয়ে সভা-সেমিনার, গবেষণা ও সমীক্ষার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত।’

বাংলাদেশে এআই ব্যবহারের সুস্পষ্ট নীতিমালা না থাকার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন এই প্রযুক্তি বিশেষজ্ঞ।

তার ভাষায়, ‘বিশ্বের বিভিন্ন দেশ এআই ব্যবহারের জন্য নীতিমালা প্রণয়ন করেছে। বাংলাদেশে এখনও এআই ব্যবহারের সুস্পষ্ট নীতিমালা নেই। কোথায়, কতটুকু এবং কোন ক্ষেত্রে এআই ব্যবহার করা হবে, আর কোন ক্ষেত্রে হবে না—সেই সীমারেখা নির্ধারণ করা জরুরি। তা না হলে এটি বাংলাদেশের জন্য বুমেরাং হয়ে দাঁড়াতে পারে।’

তিনি আরও বলেন, উন্নত দেশগুলোর মতো গবেষণা, সমীক্ষা ও পরীক্ষামূলক প্রয়োগের মাধ্যমে কার্যকর নীতিমালা প্রণয়ন করে এআই বাস্তবায়ন করা হলে সেটিই দেশের জন্য সবচেয়ে ভালো হবে।

প্রসঙ্গত, ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটে শিক্ষা খাতে ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা জিডিপির প্রায় ২ শতাংশ।

অর্থমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি ও মানবিক চরিত্র গড়ে তুলতে শিক্ষা কারিকুলাম রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, তৃতীয় ভাষা শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’কে গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও জানান, প্রযুক্তি ও এআইনির্ভর শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা সম্প্রসারণ করা হবে। পাশাপাশি ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ, অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং স্টার্টআপ উদ্যোগের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনাও রয়েছে।

/এম/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার আকাশে মেঘের আনাগোনা, হতে পারে বজ্রসহ বৃষ্টি
ঢাকার আকাশে মেঘের আনাগোনা, হতে পারে বজ্রসহ বৃষ্টি
উৎকণ্ঠায় নেইমার, চাপ যেন আরও বাড়লো
উৎকণ্ঠায় নেইমার, চাপ যেন আরও বাড়লো
টিভিতে আজকের খেলা (১৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৪ জুন, ২০২৬)
ড্র করে শেষ রক্ষা ব্রাজিলের
ড্র করে শেষ রক্ষা ব্রাজিলের
সর্বাধিক পঠিত
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা