ঢাকার আকাশে মেঘের আনাগোনা, হতে পারে বজ্রসহ বৃষ্টি

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ জুন ২০২৬, ০৭:০০আপডেট : ১৪ জুন ২০২৬, ০৭:০০

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে আজকেও ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। রবিবার (১৪ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া বুলেটিনে বলা হয়েছে, আজ ঢাকার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ ঢাকা ও আশেপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা হতে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এই সময়ে অস্থায়ীভাবে বজ্র অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

আজ সকাল ৬টায় ঢাকার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। এসময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। 

আজ সকাল ৬টায় রাজধানীর বায়ুমণ্ডলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল শনিবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকায় ভ্যাপসা গরমের অনুভূতি গতকালের মতোই বজায় থাকতে পারে ।

আজকের সূর্যাস্ত: সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে। 

আগামীকাল সোমবারের সূর্যোদয়: ভোর ৫টা ১১ মিনিটে। 

/এসটি/ 
সম্পর্কিত
আজ কি বৃষ্টি হবে? আবহাওয়ার পূর্বাভাস কী বলছে
ঢাকায় কি আজ বৃষ্টি হবে, যা জানালো আবহাওয়া অধিদফতর 
নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস
সর্বশেষ খবর
একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য নতুন সুবিধা
ব্যারিকেড ভেঙে ভোপালে ২০০০ কৃষক, যোগ দিলো জেন-জিরাও
বিদেশের মিশনগুলো থেকে ৯ কর্মকর্তা-কর্মচারীকে দেশে ফেরার নির্দেশ
রাকসুর সব কর্মসূচি বর্জনের ঘোষণা সাংবাদিকদের, ভিপিকে ক্ষমা চাইতে হবে
সর্বাধিক পঠিত
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, অবশেষে ধরা পড়লো প্রতারক
এক ক্লিকেই করদাতার সব তথ্য, এনবিআরকে নতুন রোডম্যাপ দিলো আইএমএফ
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা
যুক্তরাজ্যে ঘুরতে রিপ টাইডের কবলে বাংলাদেশি পরিবার: তৃতীয় সদস্যের মৃত্যু