পাবলিক পরীক্ষায় অনিয়ম ঠেকাতে নতুন আইন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৯ জুন ২০২৬, ০৪:০৪আপডেট : ১৯ জুন ২০২৬, ০৪:০৪

দেশের পাবলিক পরীক্ষাসমূহে নকল, প্রশ্নফাঁস, জাল সনদ প্রস্তুত এবং বিভিন্ন ধরনের অনিয়ম প্রতিরোধে “দ্য পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬”-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বর্তমানে প্রযুক্তির ব্যাপক ব্যবহার এবং ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষাসংক্রান্ত অপরাধ সংঘটনের প্রবণতা রোধে ১৯৮০ সালের দ্য পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) অ্যাক্ট সংশোধন করে নতুন এই আইনের খসড়া প্রণয়ন করা হয়। এতে ডিজিটাল ম্যানিপুলেশনকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাতে সংসদ ভবনে মন্ত্রিসভার দশম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের পাবলিক পরীক্ষাসমূহে নকল, প্রশ্নফাঁস, জাল সনদ প্রস্তুত এবং বিভিন্ন ধরনের অনিয়ম প্রতিরোধের লক্ষ্যে ‘দ্য পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) অ্যাক্ট, ১৯৮০’ প্রণীত হয়। তবে বর্তমানে প্রযুক্তির ব্যাপক ব্যবহার এবং ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষাসংক্রান্ত অপরাধ সংঘটনের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বিদ্যমান আইনের বিভিন্ন ধারা সময়োপযোগী নয়। পাবলিক পরীক্ষাসমূহে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এবং ডিজিটাল পদ্ধতি ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে পরীক্ষা সংক্রান্ত অপরাধসমূহ এবং এর দণ্ড আইনের আওতায় আনতে বিদ্যমান আইনে সংশোধন আনা হয়েছে।

প্রস্তাবিত “দ্য পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬”-এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, পাবলিক পরীক্ষার ফলাফল বা মেধাতালিকায় হ্যাকিং বা অবৈধভাবে পরিবর্তন করাকে ‘ডিজিটাল ম্যানিপুলেশন’ শিরোনামে নতুন অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে।

ডিজিটাল ম্যানিপুলেশন করলে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড এবং জরিমানার বিধান রাখা হয়েছে।

পাবলিক পরীক্ষায় সংগঠিতভাবে পরীক্ষা জালিয়াতি বা চক্র গঠন করলে কঠোর শাস্তি এবং জরিমানার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।

/এসএমএ/এম/
সম্পর্কিত
এসএসসির ফল কবে, জানালেন শিক্ষামন্ত্রী
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাইয়ের মধ্যে 
গণিতের শিক্ষক দেখছেন এসএসসি পরীক্ষার ইংরেজির উত্তরপত্র, কীভাবে
সর্বশেষ খবর
দুই লক্ষ টাকার টিকিটে ব্রাজিলের ম্যাচ দেখে খুশি বাংলাদেশের ড্যানিয়েল
দুই লক্ষ টাকার টিকিটে ব্রাজিলের ম্যাচ দেখে খুশি বাংলাদেশের ড্যানিয়েল
নেপোলিয়ন-হিটলারের চেয়েও নিজেকে শক্তিশালী ভাবেন ট্রাম্প
নেপোলিয়ন-হিটলারের চেয়েও নিজেকে শক্তিশালী ভাবেন ট্রাম্প
ঢাকার আকাশ আজ মেঘলা, হতে পারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি 
ঢাকার আকাশ আজ মেঘলা, হতে পারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি 
স্টেডিয়াম পরিষ্কার করেও কেন সমালোচিত জাপানি সমর্থকরা
স্টেডিয়াম পরিষ্কার করেও কেন সমালোচিত জাপানি সমর্থকরা
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন