দুই লাখ টাকার টিকিটে ব্রাজিলের ম্যাচ দেখেও খুশি বাংলাদেশের ড্যানিয়েল

তানজীম আহমেদ, ফিলাডেলফিয়া (যুক্তরাষ্ট্র) থেকে 
২১ জুন ২০২৬, ০৭:৪৩আপডেট : ২১ জুন ২০২৬, ০৮:১১

ফিলাডেলফিয়া স্টেডিয়ামে মিডিয়া গ্যালারির ঠিক ওপরের দিকে হঠাৎ দৃষ্টি পড়লো। লাল-সবুজ পতাকা নিয়ে একজন চিৎকার করছেন। একটু পর ডাকতেই নিচে নেমে এলেন তিনি। খেলার বিরতিতে কথা প্রসঙ্গে জানালেন ব্রাজিল-হাইতির ম্যাচ দেখতে দেড় হাজার ডলার দিয়ে টিকিট কিনেছেন! অর্থাৎ বাংলাদেশি টাকায় যা প্রায় ২ লাখ টাকার সমপরিমাণ। 

যুক্তরাষ্ট্র প্রবাসী ড্যানিয়েল তালুকদারের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে। ১৬ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে ভার্জিনিয়া থেকে ফিলাডেলফিয়াতে এসেছেন। কথা বলতে বলতে বোঝা গেলো, ড্যানিয়েল নিজে ফুটবল অন্তঃপ্রান্ত মানুষ। যুক্তরাষ্ট্রে আসার পর একপর্যায়ে বিশ্বকাপের স্বাগতিক ভেন্যুর কথা জানতে পেরে তখন থেকেই মনস্থির করেছিলেন প্রিয় দল ব্রাজিলের খেলা দেখবেন। যেই কথা সেই কাজ। চড়া দামে টিকিটও কিনে ফেলেছেন। 

শুধু ড্যানিয়েল একা নন— সঙ্গে দুই বন্ধুও ছিলেন সেই মাঠে। তবে তিনজনই আলাদা জায়গায় বসে খেলা দেখেছেন। ড্যানিয়েল খেলা দেখা প্রসঙ্গে জানালেন, “আমি ব্রাজিলের বড় ভক্ত। একটা ম্যাচ দেখবো বলে দেড় হাজার ডলার দিয়ে টিকিট কেটেছি। পাশাপাশি অন্য খরচ তো ছিলই। আসলে বিশ্বকাপের একটা ম্যাচ যুক্তরাষ্ট্রের মাঠে বসে দেখছি এটা আমার জন্য বড় সৌভাগ্যের বিষয়। আমি এই সুযোগটা হাতছাড়া করতে চাইনি।” 

বাংলাদেশের পতাকা নিয়ে আসার কারণ জানাতে গিয়ে ড্যানিয়েল বলেন, “আমার দেশ বিশ্বকাপে নেই। তবে আমি তো বাংলাদেশি। তাই এখানে এসে নিজের দেশকে পরিচিত করছি। বাংলাদেশের একজন হয়ে খেলা দেখতে পেরে আমি অনেক আনন্দিত। এছাড়া ব্রাজিল ভালো খেলছে। জয় পেতে চলেছে। এটাও দারুণ স্মৃতি হয়ে থাকবে।”

/এসটি/ 
সম্পর্কিত
ব্রাজিলের রেকর্ড ভেঙে নেদারল্যান্ডসের ইতিহাস
জার্মানিকে জেতানোর পুরস্কার পাচ্ছেন উন্দাভ
মেসির সামনে তিনটি রেকর্ডের হাতছানি
সর্বশেষ খবর
ব্রাজিলের রেকর্ড ভেঙে নেদারল্যান্ডসের ইতিহাস
ব্রাজিলের রেকর্ড ভেঙে নেদারল্যান্ডসের ইতিহাস
মেঝেতে পড়ে যাওয়া খাবার কি সত্যিই পাঁচ সেকেন্ড পর্যন্ত নিরাপদ
মেঝেতে পড়ে যাওয়া খাবার কি সত্যিই পাঁচ সেকেন্ড পর্যন্ত নিরাপদ
পাবনায় বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিককে মারধরের অভিযোগ, ৪ ঘণ্টা পর মৃত্যু
পাবনায় বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিককে মারধরের অভিযোগ, ৪ ঘণ্টা পর মৃত্যু
এআই ব্যবহারের আড়ালে কী বাড়ছে পানি সংকট
এআই ব্যবহারের আড়ালে কী বাড়ছে পানি সংকট
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী