পরিচালক পরিচয়ে অভিনেতা

বিনোদন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২৫, ১৭:৩১আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৭:৩১

প্রথমবারের মতো নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন অভিনেতা-সঞ্চালক-নাট্যকার পাভেল ইসলাম। ২৫ ডিসেম্বর খ্রিষ্টীয় বড়দিন উপলক্ষে এনটিভিতে পাভেল ইসলামের রচনা ও পরিচালনায় প্রচার হবে একক নাটক ‘ফেরা’।

এই নাটকের মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে অভিনেতার। দীর্ঘ তিন দশকের বেশি সময় মঞ্চ, টেলিভিশন, বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্রে অভিনয় করলেও এবারই প্রথম নাট্য পরিচালনায় এলেন পাভেল। 

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যদিও পরিচালনায় আসার ইচ্ছা কখনোই ছিলো না। কিন্তু নিজের লেখা নাটক অন্য কেউ নির্মাণ করলে সবসময় সেটা মনের মতো হয় না। তখন এক ধরণের যন্ত্রণা কাজ করে। সেই যন্ত্রণা থেকেই আমি একটি পরিকল্পনা করি, যার নাম দেই নাট্যকার নির্দেশিত নাটক।’ 

যেই ভাবা সেই কাজ। তিনটি গল্প আর একটি টিম নিয়ে পাভেল চলে যান শ্রীমঙ্গলে। একে একে নির্মাণ করেন ‘ফেরা’, ‘দৈব প্রেম’ ও ‘হারিয়ে পাওয়া’ শিরোনামের তিনটি নাটক। ‘ফেরা’ আর ‘হারিয়ে পাওয়া’ নাটক দু’টি এনটিভিতে আর ‘দৈব প্রেম’ নাটকটি একটি অনলাইন প্লাটফর্মে মুক্তি পাবে বলে জানান পাভেল। শুটিংয়ে েশিল্পীদের সঙ্গে পাভেল ইসলাম (হলুদ পাঞ্জাবি) এই তিন নাটকের অভিনয় শিল্পীরা হলেন, প্রান্তর দস্তিদার, ইন্দ্রানী নিশি, অনিন্দিতা মিমি, সুষমা সরকার, পাভেল ইসলাম, ফাহমিদা শারমিন ফাহমি, মনিরুল ইসলামসহ কয়েকজন। 

পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করার অনুভূতি জানাতে গিয়ে পাভেল ইসলাম বলেন, ‘পরিচালনা একটি কষ্টসাধ্য বিষয়। এতোদিন সেটে গিয়ে শুধু অভিনয় করে চলে এসেছি। কিন্তু পরিচালক হিসেবে দায়বদ্ধতা, দায়িত্ববোধ, শ্রমটা বেশি দিতে হয়। শিল্পী হিসেবে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই গল্পগুলো ভেবেছি। গতানুগতিক হাসি ঠাট্টা বা স্থূল কোনও ভাবনার গল্প না এসব। সুস্থ ধারার, শিল্পবোধ সম্পন্ন, সামাজিক গল্প উপহার দিতে চেয়েছি দর্শককে। আর পরিচালনার মধ্য দিয়ে সেই গল্পের ছবি আঁকার চেষ্টা করেছি। সামাজিক মূল্যবোধ, পরিবার ও ব্যক্তির টানাপড়েনের গল্প উঠে এসেছে এই গল্পগুলোতে।’

অভিনয়ের পাশাপাশি পাভেল ইসলাম নিয়মিত লেখালেখি করে থাকেন। তার রচনায় ইতোমধ্যেই ‘ঝরা পাতায় দ্রষ্টব্য’, ‘কেউ তো জানে’, ‘প্রেম বলে কিছু নেই’ নাটকগুলো টিভিতে প্রচার হয়েছে। পাক্ষিক আনন্দভুবন পত্রিকায় সাংবাদিকতার মধ্য দিয়ে পাভেলের কর্মজীবন শুরু করেন তিনি। পরবর্তীতে দৈনিক প্রথম আলো ও এটিএন বাংলা হয়ে ২০১২ সালে থেকে তিনি এনটিভি’র অনুষ্ঠান বিভাগের ব্যবস্থাপক (অনুষ্ঠান ও যোগাযোগ) হিসেবে কর্মরত আছেন। তার পরিকল্পনা, গ্রন্থনা ও সঞ্চালনায় এনটিভিতে প্রতি সপ্তাহের শুক্রবার সংস্কৃতি বিষয়ক টক শো ‘সংলাপ প্রতিদিন: আমাদের সাংস্কৃতিক সংগ্রাম’ ইতোমধ্যে দর্শকপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ভিডিওতে এআই, গানে মনোযোগ ফেরাতে শিরোনামহীনের নতুন কৌশল
ভিডিওতে এআই, গানে মনোযোগ ফেরাতে শিরোনামহীনের নতুন কৌশল
পাঁচ তারকার স্মরণীয় একদিন
পাঁচ তারকার স্মরণীয় একদিন
কলকাতায় ঘুরতে গিয়ে গুজবের শিকার হলেন মোশাররফ করিম
কলকাতায় ঘুরতে গিয়ে গুজবের শিকার হলেন মোশাররফ করিম
কসমিক রোমান্স ও স্পেস ড্রামা: ঢালিউডে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন অংশু!
কসমিক রোমান্স ও স্পেস ড্রামা: ঢালিউডে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন অংশু!
সাইবার বুলিং ও ট্রলকারীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রভা
সাইবার বুলিং ও ট্রলকারীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রভা