যা শুনেছেন ঠিকই শুনেছেন: বিচ্ছেদ প্রসঙ্গে মৌসুমী হামিদ

বিনোদন রিপোর্ট
২৫ মার্চ ২০২৬, ১৯:০০আপডেট : ২৫ মার্চ ২০২৬, ২১:০৬

অভিনেত্রী মৌসুমী হামিদ এবং নাট্যকার আবু সাইয়িদ রানার সংসার ভাঙার গুঞ্জন চলছিল। বাতাসে ভাসছে, গত নভেম্বর থেকেই তারা নিজেদের ছাদ বদল করেছেন।

এমন খবরের সত্যতা স্বীকার করেছেন মৌসুমী নিজেই। তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলার আগ্রহ দেখাননি।

এ বিষয়ে মৌসুমী হামিদ গণমাধ্যমকে বলেন, ‘যা শুনেছেন, ঠিকই শুনেছেন। এ নিয়ে বিস্তারিত বলার মতো মানসিক অবস্থায় নেই আমি।’

জানা গেছে, রানাকে বিচ্ছেদপত্র মৌসুমী পাঠিয়েছেন।

মৌসুমী ও রানা ভালোবেসে ২০২৪ সালের ১২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বেশ ঘটা করে বিয়ে করেছিলেন। বিয়ের অনুষ্ঠানে মৌসুমী ও রানা বিয়ে প্রসঙ্গে মৌসুমী হামিদ তখন বলেছিলেন, ‘প্রায় আড়াই বছর ধরে আমাদের সম্পর্ক। তো একপর্যায়ে দুজনেরই মনে হয়েছে সম্পর্কটাকে পূর্ণতা দেওয়া যায়। এরপর পরিবারকে জানাই, তারাও সম্মতি দেয়। সেই মোতাবেক আনুষ্ঠানিকতা হচ্ছে।’

বলা দরকার, এক যুগ আগে লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে আত্মপ্রকাশ করেন মৌসুমী হামিদ। এরপর বিভিন্ন নাটক ও সিনেমায় কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সু-অভিনেত্রী হিসেবে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বাবা হারানোর বেদনা থেকে দোলার গান ‘বাবার ছায়া’
বাবা হারানোর বেদনা থেকে দোলার গান ‘বাবার ছায়া’
মেলবোর্নে রুনা লায়লার ‘লিগ্যাসি ট্যুর’, সঙ্গে থাকছে বেঙ্গল সিম্ফনি
মেলবোর্নে রুনা লায়লার ‘লিগ্যাসি ট্যুর’, সঙ্গে থাকছে বেঙ্গল সিম্ফনি
প্রথম দিনে কতো আয় করলো ‘ককটেল টু’?
প্রথম দিনে কতো আয় করলো ‘ককটেল টু’?
চঞ্চল আঁকলেন মেসির ছবি, বুবলি লিখলেন—আহা ব্রাজিল!
চঞ্চল আঁকলেন মেসির ছবি, বুবলি লিখলেন—আহা ব্রাজিল!
কমেডি শো মাতাবেন আলিয়া ও শর্বরী
কমেডি শো মাতাবেন আলিয়া ও শর্বরী